পরমাণু-দেশে নিরস্ত্রীকরণ নিয়ে
কথা বলতে চাই। বেয়োনেট উঁচিয়ে
আমার অস্থি-মজ্জা পাহারা দেবে,
এটাই তবে সাংবিধানিক?
কীভাবে গর্দান নেবে,
ভাবছো? তুমি কি সেই অস্ত্রধারী, আধিকারিক?
আজ রাতে পাখিদের উৎসব চলছিল
আমন্ত্রিত আমাকে একটি খড়কুটো দিল,
তাই নিয়ে উৎসাহে মেতে উঠি
−লক্ষ করি, চারপাশে বিরুদ্ধ ভ্রুকুটি
নিরস্ত্রীকরণে কেন আমি পাখির সঙ্গ নিয়েছিলাম
কেন বলেছিলাম, চাই বনজঙ্গলঘেরা একটি সবুজ গ্রাম?
Related Articles
কুরুক্ষেত্রে আলাপ
আমার চোয়ালে রক্ত হে অর্জুন আমি জানতাম, আমি ঠিকই জানতাম আমি শিশু হত্যা থামাতে পারবো না, যুবতী হত্যাও নয়! ভ্রূণহত্যা! সেতো আরো সাঙ্ঘাতিক, আমি জানতাম হে অর্জুন মানুষ জন্ম চায় না, মানুষের মৃত্যুই আজ ধ্রুব! আমার নাভিতে রক্ত-আমি জানতাম আমি ঠিকই জানতাম আমি মানুষের এই রোষ থামাতে পারবো না, উন্মত্ততা থামাতে পারবো না। দুর্ভিক্ষ ও […]
প্রেম
We must Love one each other or die–W.H.Auden না, প্রেম সে কোন ছিপছিপে নৌকো নয়- যার চোখ, মুখ, নাক ঠুকরে খাবে তলোয়ার-মাছের দঙ্গল, সুগভীর জলের জঙ্গলে সমুদ্রচারীর বাঁকা দাঁতের জন্যে যে উঠেছে বেড়ে, তাকে, হ্যাঁ, তাকে কেবল জিজ্ঞেস ক’রো, সেই বলবে না, প্রেম সে কোনো ছিপছিপে নৌকো নয়, ভেঙে-আসা জাহাজের পাটাতন নয়, দারুচিনি দ্বীপ নয়, […]
পৌষের ধূসর ছায়ায়
পৌষের ধুসর ছায়ায় *********************♥ পৌষের শীতল সকালে ঘন কুয়াশার ধূসর চাদর ফুঁড়ে হঠাৎ দৃষ্টিগোচর হয় তাঁর ঝাপসা ছায়া, করোটিতে জয়টীকার মত আঁকা অতল গহ্বর, যেন অন্তহীন অাকাশ! এ আকাশের জানালা খুলে একদিন সে স্বদেশ দেখেছে। স্বপ্নের স্বদেশ – মায়ের আঁচলের মতো সবুজ স্বদেশ, বাবার ঘামে ভেজা রোদে পোড়া মুখে সোনালি ধানের হাসি মাখা স্বদেশ, ভাইয়ের […]

