ঘরময় একটি পাতাবাহার।
আজ, জন্মদিন অরুণার
চোখ দুটি যামিনী রায়ের আঁকা,
মুখখানি প্রথম কদমফুল। মন্দাক্রান্ত ছন্দ-মাখা
আষাঢ়স্য প্রথম দিবস। বিরহের গান
আজ তার জন্মদিন। নদীও আবেগে ছন্দময়।
দু’কূল প্লাবিত। সূর্যাস্তেও সূর্যোদয়
তোমাকেই জানি জীবনের চলন্তিকা, অভিধান
Related Articles
রানার
রানার ছুটেছে তাই ঝুম্ঝুম্ ঘণ্টা বাজছে রাতে রানার চলেছে, খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার! রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার– কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার! রানার! জানা-অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে; রানার চলেছে, বুঝি ভোর হয় হয়, […]
দ্রুতির দেবী তুই, ডারলিং অবন্তিকা
উত্তর-বিশ্বায়নে তুই অবন্তিকা একেবারে পালটে গিয়েছিস রেড ওয়াইন সফ্ট ড্রাগস ক্যাজুয়াল সেক্স দ্রুতিদেবী হতে গিয়ে পুড়ে ঝামা হয়ে গেলি কিনা চাকরি বদল শহর বদল করলি কতবার এই নিয়ে মন তোর ভরে না কিছুতে টানা কাজ স্মার্টফোন প্রোজেক্ট রিপোর্ট কাঁধে ল্যাপটপ কোক বারগার পিৎজা সিগারেট রাত জেগে সপ্তাহান্তে বিঞ্জ পার্টি নতুন মডেল-গাড়ি পালতু বয়ফ্রেন্ড হাইহিলে দৌড়ে […]
বৃষ্টিপ্রহর
বাদল দিনে মনে হয়ে যায় উড়ূউড়ূ ছেঁড়া আকাশ বৃষ্টি বোনে অঝোর ধারায়, এখন আমি ভিজবো বলে ঘর ছেড়েছি কদম ফুলের গন্ধে মাতাল মনটা হারায়। সব জানালা খোলা আমার মনের ঘরে জলপরীরা যখন-তখন দিচ্ছে উঁকি, আমার ভেতর নষ্টপ্রহর দিচ্ছে নাড়া, কেমন করে সেই আহ্বান একলা রুখি? জলের সাথে ছিলো আমার জানাশোনা, হাত বাড়ালেই মাছ হবো এই […]

