এক যাতনায় দুজনেই ব্যাথী
আমি দেবদাস তুমি পার্বতী।
কি ব্যথা জানি না বুকে বাজে,
তাই রোদে জলে ভিজে খুঁজি আশ্রয়
কোথায় আবাস,
তুমি পার্বতী আমি দেবদাস।
ঘুরি একা একা আমি গলিত শহরে,
কেউ সুখে থাকে এঘরে ওঘরে।
কেউ ভালবেসে চিরকাল দুঃখী
কেউ দেবদাস ভবঘুরে সুখী!
এক যাতনায় দুজনেই ব্যাথী
আমি দেবদাস তুমি পার্বতী
Related Articles
আমরা আবহমান ধ্বংস ও নির্মাণে
আপনার মশায় দিন রাত কি এতো কাজ বলুন তো বাল্মিকী মুনি হয়ে যাচ্ছেন নাকি আধ মিনিটের দেখা দিতে আধ মাস আপনি কি ডানা আঁকছেন শিকড়ের পিঠে নাকি ডানার পিঠেই সেলাই করছেন শিকড় কি জানি বাবা যা কেরামতি আপনাদের, সব ভেলকিই তো হাতের মুঠোয় সব কবিরাই যাদুকর সত্যি কি মিথ্যের লাল নীল রুমাল কিংবা মিথ্যেকে সত্যির […]
বৃষ্টি
এরকম এই দিনে চেতনায় ও খরার প্রদাহ নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী যেন বিরক্ত, বিব্রত, এরকম দুঃসময়ে এলো বৃষ্টির শব্দের মতো সুখকর এই পত্র, প্রাগের প্রাচীর থেকে উড়ে। কূপিত বিব্রতকর এই রোদে খামটি খুলিনি আমি তো অপেক্ষা জানি, এই খররৌদ্রে কখনো নাকি প্রিয় বান্ধবীর চিঠি খোলা চলে। অতএব রেখে দেই যত্ন করে ড্রয়ারে রাতে অকস্মাৎ বৃষ্টি […]
ঝলসানো রুটি
উর্বর কৃষি জমি; তারপর লাশের মিছিল। তারপর অন্ধগলি – পাথর হয়েছে চোরাবালি। আবার এসেছি সেই পথে, আলোর সন্ধানে অন্ধকারের আলিঙ্গনে – যেখানে শেষ বার ডেকেছে দাড়কাক। কোথাও বিদ্যুতের তারে ঝুলে আছে মরা বাদুড় নিথর দেহখানি দুলছে হাওয়ায় অজানা শীতের কুয়াশায় নিঃসিম জনসমুদ্রে ডুবে গেছে শেষ আর্তনাদ বাচার তীব্র অভিলাসে – আবার আবার আর্তনাদ। এক ফ্লাক্স […]

