কবিতা

সুখের অ-সুখ

  মন খারাপের চাদর সরিয়ে সুখের মুখ খুঁজি সুখের আমার অ-সুখ করেছে দুঃখ আমার নিশিদিন আমি যে তাই দুঃখ বিলাসী । সুখ, তুমি কেমন আছ ? একটিবার আসতে পারো আমার যত দুঃখ আছে দু’ ডানাতে ভাসাতে পারো ? সুখ, তোমার বসত কোথায় ? একটিবার আসতে পারো আমার দুঃখ দিয়ে তুমি সুখের বসত গড়তে পারো ? […]

কবিতা

প্রথম বৃষ্টি

প্রথম  বৃষ্টির  ফোঁটা  আমার  চোখ  ছুঁয়েছিল দ্বিতীয়  বৃষ্টির  ফোঁটা  আমার  ঠোঁট  ছুঁয়েছিল আমি  তখন  ছাদে  খোলা  আকাশের নীচে আকাশ  পানে  তাকিয়েছিলাম দেখেছিলাম — তোমাকে , শুধু  তোমাকেই । তুমি  বৃষ্টি  হয়ে  আমায়  ছুঁয়েছিলে আমি  শিহরিত  হয়েছিলাম তুমি  অঝোর  ধারায়  প্রেমের বৃষ্টি হয়ে ঝাঁপিয়ে  এসেছিলে  আমার ই   শরীরে আমি  গ্রহন  করেছিলাম  তোমায় , ভালবাসারই   সাথে … […]

কবিতা

ঝড় বাতাস

ঝড় বাতাস বয়ে যায় তাপদাহের অবসরে ক্ষন্দিত পৃথিবী তবুও তার ছোয়া পায় না অবসন্ন, হে বিধাতা! প্রাথনার প্র্তিটি অক্ষরে আমাদের দাও পবিত্রতা।   ম্রিয়মান সত্তাকে আঘাত করেছি তবুও লাভ ক্ষতির হিসাব মিলে না ব্যস্ততায় চোখ আজ অন্ধ পুজি করে কল্পিত বাস্তবতা   ঝড় বাতাস বয়ে যায়, সময়ের দিকে স্বার্থপরতা তাতে যোগায় নতুন বাতাস হে বিধাতা, […]

কবিতা

প্রতীক্ষা

কেটে যায়  দিনগুলো  তার  আসার  প্রতীক্ষায়  তবুও সে যে আসেনা  জীবনের আঙ্গিনায়  কত আশা , কত বেদনা  ঘিরে আছে তাকে  কুয়াশা ভরা পথে  দুজনে হেটেছিলাম হাত ধরে ….. কত স্মৃতি ,কত টুটে যাওয়া স্বপ্ন  সবই যে তাকে ঘিরে  আসা  যাওয়া সেই প্রেমের হাওয়া  অভিমান আর আদরের সুরে ভরা …… চেয়ে থকি সেই পথ চেয়ে  নীরবে […]

কবিতা

আকাশ ছোঁয়ার স্বপ্ন

  আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাতিস হাতের মুঠোয় ধরতে  চাইতিস,  বলতিস — ” একদিন আকাশ ছোঁবই” । আমি ভয় পেতাম খুব খুব ভয় পেতাম , চাঁদের সাথে খুনসুটি  আর তারাদের সাথে পথ চলা, তাই তো আকাশকে মুঠোবন্দী করতে চাই নি । তুই ছিলি অহংকারী , তাই আকাশ ছুঁতে চেয়েছিলি , কিন্তু ধরা সে দেয় নি, তাই আকাশ […]

কবিতা

স্বপ্নলোকের কন্যা

  এই সেই পথ — এ পথ দিয়েই ছিল তোমার নিত্য আসা যাওয়া , শুরু হয়েছিল প্রহর গোনা, ঠিক সময়টি  পেরিয়ে গেলেই   বুক দুরুদুরু , হৃদয়ে ভূকম্পন তবে কি তুমি চলে গেলে ? আজ আর দেখা হল না ! এ সব তোমার জানার কথা নয় , নিজের অহংকারে  গ্রীবা উঁচু করে এক অপূর্ব ভঙ্গিমায় মাটিতে পা না […]

কবিতা

জিজ্ঞাসা

ভালবাসা আর সমর্পণ জীবনেরই দর্পণ , তবু কেন এই শূন্যতা — সেই অপূর্ণ থেকে যাওয়া ? বুকের ভেতর থেকে যাওয়া সেই অশেষ যন্ত্রণা — মুখ ফুটে যা যায়না বলা !! সংগীতের সুর তালে ছিল বাঁধা তোমার আর আমার ভালবাসার বীণা — ছিল যে ভাবনার আবেশে ভরা প্রেমের চন্দ্র-সূর্য-তারা– কেন হলো না সে স্বপ্ন পূরণ কেন থেকে গেল শুধুই মরণ কেন গাওয়া […]

কবিতা

ইচ্ছে করে …

ইচ্ছে করে, তোমার দু’হাত ধরে বলি পৌঁছে দেবে আমায় সেই ঠিকানায়? যেখানে স্বপ্নরা বহুদিন ধরে হাতছানি দেয় যেটা হবে আমার বাসস্থান | যেখানে থাকবে নীল মেঘ, অফুরন্ত সবুজ, আর…. থাকবে আমার স্বপ্ন চারপাশে খানিকটা ঠিক সিনেমার মতন চারদিকে সমুদ্রের জল, ধূ ধূ বালুরাশি কোলাহলহীন একটা নির্জন দ্বীপ, জনমানবহীন সেখানেশুধু তুমি আর আমি এমনটা হয় না, […]

কবিতা

ভালবাসার সুখ

নিস্তব্ধতার মাঝে মাঝে অপরাহ্নের এই যে চোরা বিষণ্ণতা এতেও এক ধরণের সুখ জড়িয়ে থাকে তোমার আমার ভাবনার মাঝে আর কেউ আসতে পারে না , সেখানে  শুধুই আমরা দুজন সুখের জাল বুনে যাই । এবার সময় এসেছে … অনেক দূরের পথ পাড়ি দিতে হবে একাকী কিন্তু  ঠিকানা সেই একই যেখানে দেখা হবে দুজনায় । ভালোবাসা হল হৃদয়ের স্পন্দন […]

কবিতা

ছেঁড়া বা খোঁড়া বা ওড়া

স্মৃতিটা ছিল অসম্পূর্ণ। শরীররটা ছিল দামী। তোমার আঙুল বুনছিলো যাকে, সে-কি আমি, সেকি আমি? উত্তর দেয়ার আগে থামিয়ে দিলে সুঁইসুতো। থামলো বুনন। সেই থেকে শুধু খুঁড়ছি, সেই থেকে শুধু উড়ছি … সেই থেকে শুধু গুণছি যার যার স্বর্গপতন।