এই এক ছবি দেখি, দিন রাত দুর্বোধ্য আয়নায়
বিকেলের মতো এক ক্লান্ত নারী রহস্য ভিতরে ;
কিংবা আমাদের মন আছে কিনা, অস্ফুট বার্তায়
প্রশ্ন শুনি যেন ; কিংবা যতটুকু এ হৃদয়ে ধরে
ততটুকু নিতে গিয়ে দেখি ছবি অগাধ গভীর
কোথায় যে নিয়ে যায়? তারপর সকলি নিবিড়
চেতনা চেতনা শুধু! এক ছবি বহু ছবি হয়
তখন কি? তখনো কি নিরুত্তর কিছু প্রশ্ন থাকে?
পৃথিবীর সব নিয়ে, তবু যেন সব পাওয়া নয়
এমনি অভাব?…যারা আয়নার ক্লান্ত মুখ রাখে
তারা তো একটি মেয়ে; তবু তারা কেমন ছড়ায়
সর্বত্র, সর্বত্র তারা অব্যর্থ অস্বস্তি রেখে যায়
চিল ঘরে, রাস্তায়, এভেন্যুয়ে উদ্বাস্তু মিছিলে
অথবা প্রথম-প্রেম-গুঞ্জনে কি বিবাহসভায়!
Related Articles
শারদীয়
শাদা কাগজের ওপর রেগে যাই, সাড়ে চুয়াত্তরে এসে বাক্যালাপে মেতে ওঠে অসমাপ্ত পদ্যগুলো, স্মৃতিরাশি শাদা মেঘমালার চেয়েও অধিক এলোমেলো। নবীন টাটকা সবুজে সদ্য ছানি-কাটা চোখ ফেলি এখনও আশ্বাস দেয় বৃক্ষ, তৃণ, পুষ্প আর পাতা… রঙিন শাড়িতে মোড়া কপালে সিঁদুর নিয়ে কেউ নেই এক মাল্লা নাওয়ে, ট্রলার থেকে নামে কয়েকটি জিন্স ও টি শার্ট এর মাঝে […]
যদি আমি ঝরে যাই একদিন
যদি আমি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়; যখন ঝরিছে ধান বাংলার ক্ষেতে-ক্ষেতে ম্লান চোখ বুজে, যখন চড়াই পাখি কাঁঠালীচাপাঁর নীড়ে ঠোঁট আছে গুজে, যখন হলুদ পাতা মিশিতেছে খয়েরি পাতায়, যখন পুকুরে হাঁস সোঁদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, শামুক গুগলিগুলো পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে- তখন আমারে যদি পাও নাকো লালশাক-ছাওয়া মাঠে খুঁজে, ঠেস্ […]
বালক ভুল করে পড়েছে ভুল বই
বালক জানে না তো পুষবে অনুরাগ হৃদয়ে কতোদিন, কার বা চলা-পথে ছড়াবে মুঠো-মুঠো বকুল ফুলগুলো; কোথায় যেতে হবে, যাবে না কোন দিকে, ব্যাপক হাঁটাহাঁটি করবে কোন পথে! বালক জানলো না—মানুষ ম্লানমুখে কেন যে তারা গোনে; পায়ের নীচে কার কেন যে ফুল ঝরে, কতোটা ফুল ঝরে! মানুষ ভুল পথে গিয়েছে কতো দূর, বেপথু কাকে বলে বালক […]

