তুমি উঠে এসেছো অন্ধকূপ থেকে তোমার মাথায় জ্বলছে চিতার আগুন তোমার বাহু বেয়ে নেমে যাচ্ছে ঝর্ণা-সরীসৃপ তোমার শরীরে বলয়িত হচ্ছে ঘূর্ণিঝড় তোমার পা পিচ্ছিল কর্দমে প্রোথিত ভয় পেয়ো না, আমি তোমাকে বাঁধবোই আমার বন্ধনের নাম ভালোবাসা আমার ভালোবাসার নাম মুক্তি এই পৃথিবীর দূর এক প্রান্তে আমি তোমার হাতে, পায়ে, মাথায়, গায়ে এঁকে দেবো জন্মের স্বার, […]
লেখক: মুহম্মদ নূরুল হুদা
মোহাম্মদ নুরুল হুদা বাংলাদেশের সত্তর দশকের একজন আধুনিক কবি , একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। তাঁর জন্ম ১৯৪৯ খ্রিস্টাব্দে কক্সবাজার জেলায়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাঁকে বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
নরের অধিক
এতেক গাহিয়া কবি কী কাণ্ড করিল গণ্ড ঘষে মণ্ডকোষ চাপিয়া ধরিল কহিল সুউচ্চ নাদে আর রক্ষা নাই এইবার সৃষ্টিসুখে মর্ত্যগান গাই তারপর কী বাঁধিল কী গাহিল গান নারী করে ছত্রখান নারীর বাগান বাগানে নরের কলি যা-কিছু ফুটিল বীর্যর বীরত্বে হায় সকলি ভাসিল ভাসিতে ভাসিতে ধরা নূহের বন্যায় পূর্ণচন্দ্রে দিবালোকে ধরিল গন্নায় ফুকারি উঠিল উলু, কোথাও […]
