হাঁটতে হাঁটতে পার হয়ে গেছি তপ্ত দুপুর;
এখন বিকেল। সামনে সন্ধ্যা।
কার যেনো সুর_
ইশারায় ডাকে, আয় আয় হাঁকে
আমার নামেই আসছে রাত্রি গভীর কালো
কে যেনো বলছে, দুয়ারে অতিথি
প্রদ্বীপ জ্বালো।
আলোর খেলাতো দেখেছি আগেও
অনেক আমি।
এখন রাতের উষ্ণ হাতের স্পর্শ কী পাবো?
পাই বা না পাই, আমি চলে যাই দূর দিগন্তে
খেলা শেষ হলো, বেলা শেষ হলো নিজের অন্তে
তবু এক নাম বলে পরিণাম কবির কিচ্ছা_
শেষ হবে নাকো কোনো দিন যেনো আমার ইচ্ছা।
Related Articles
সেই সব স্বপ্ন
কারাগারের ভিতরে পড়েছিল জোছনা বাইরে হাওয়া, বিষম হাওয়া সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, “আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই।” মধ্যরাত্রির আর বেশি দেরি নেই প্রহরের ঘণ্টা বাজে, সান্ত্রীও ক্লান্ত হয় শিয়রের কাছে এসে মৃত্যুও বিমর্ষ বোধ করে। কনডেমড সেলে বসে প্রদ্যুত ভট্টাচার্য লিখছেন, “মা, তোমার প্রদ্যুত […]
ভ্রষ্ট মানুষ, নষ্ট মানবতা
————————————————–♠ ক্ষমা করো শামসুর রাহমান তোমার মেষ বালক হতে পারিনি যে ডানে বললে ডানে যাবো বামে বললে বামে; ক্ষমা করো সুধীন্দ্রনাথ তোমার উটপাখিও হতে পারিনি যে বালুতে মুখ গুঁজে ভাববো অন্ধ হলেই বন্ধ হবে প্রলয় ! দুঃখিত সুকান্ত, তোমার সুদৃঢ় অঙ্গীকারকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যেন এ বিশ্বকে বসবাসের অযোগ্য করার শপথ করেছে সবাই ! […]
ঝংকার তোলে কাব্যের রানি
আমি কবি। আমি কথা বলে যাই নিজের ছন্দে আমার শব্দ আমারই গন্ধে— আনন্দে মাতে—দু-হাত তুলে; নূপুর ঘুঙুর কে পরেছে পায়—নৃত্যপরা নাচের মুদ্রা ঘুরে ঘুরে শুধু দিচ্ছে ধরা কী নাম তোমার, কোথায় বা ধাম। কীবা পরিচয়? তবু বলি জয় তোমার বিজয় আসছে ধীরে, নৃত্যের ঢেউয়ে খেলছে দেহের অঙ্গ বুঝি তালে তালে নাচো তরঙ্গ তুলে। আসুক ফিরে— […]

