ধারা বয়ে যায়
ঝর ঝর ঝরে বাদলের ধারা
অবিরাম বৃষ্টিতে কাঁপছে সৃষ্টি
শরীর আমার ঘন ঘন শিহরীত
কখনোবা জলের আঙুল
কে যেন ছোঁয়ালো পিঠে।
আমি বলে উঠি_
কে তুমি অদেখা, কুয়াশায় লেখা
বাড়াও একটি হাত।
চারদিকে কালো, সন্ধ্যা ঘনালো
মনে হয় বুঝি রাত।
ফোঁটায় ফোঁটায় জল তরঙ্গ
পাতায় পাতায় ঝরে_
শুধু মনে হয়, ধারা বয়ে যায়
জল পড়ে পাতা নড়ে।
এতো প্রকৃতির সিক্ত হওয়ার
আসক্তি চিরদিন।
জলের ভেতর জল মিশে যায়
কে যেন বাজায় বীণ।
সিক্ত তারের ঝংকারে বাজে
রক্তের রিন রিন।
Related Articles
দারিদ্র্য রেখা
আমি নিতান্ত গরীব ছিলাম, খুবই গরীব। আমার ক্ষুধার অন্ন ছিল না, আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না, আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না। অসীম দয়ার শরীর আপনার, আপনি এসে আমাকে বললেন, না, গরীব কথাটা খুব খারাপ, ওতে মানুষের মর্যাদা হানি হয়, তুমি আসলে দরিদ্র। অপরিসীম দারিদ্র্যের মধ্যে আমার কষ্টের দিন, আমার কষ্টের দিন, দিনের পর […]
গৃহত্যাগী জোছনা
প্রতি পূর্নিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই। গৃহত্যাগী হবার মত জোছনা কি উঠেছে? বালিকা ভুলানো জোছনা নয়, যে জোছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটোছুটি করতে করতে বলবে, ও মাগো! কি সুন্দর চাঁদ! নব দম্পতির জোছনাও নয়, যে জোছনা দেখে স্বামী গাড় স্বরে স্ত্রীকে বলবে; দেখো দেখো, চাঁদটা তোমার মুখের মতই সুন্দর। কাজলা দিদির স্যাঁতস্যাঁতে জোছনা […]
বাংলাদেশ তুই জেগে থাক
রাত তুই জেগে থাক তোর ঘরে জন্ম নিচ্ছে নতুন দিনের গুয়েভারা আন্দোলন তুই বেঁচে থাক তোর হাতে জন্ম নেবে আলোকবর্ষী পতাকা । লক্ষ-শত কণ্ঠ আবার হুংকারে উঠুক শাহবাগ থেকে বিশ্ব-মানচিত্র, গণতন্ত্র হোক অন্যায়ের অধরা-স্পর্শী জনতা তোরা জেগে থাক গণতন্ত্র এবার মুক্তি পাবেই… বাংলা তুই জেগে থাক, বাঙালি তুই জেগে থাক রাত যতই হোক, স্বাধীনতা ফিরে […]


