বেলা পড়ে আসে দেখি চোখ ভরে ভাবতে থাকি বাড়ি ফিরে যাই
যেমন অতীতে খেলার পরেই ফিরতাম বাড়ি।
এখন তেমনি জাগছে বাসনা সেই পথ ধরি।
খেলা শেষ করে ধুলো ঝেড়ে আমি দাঁড়িয়ে থাকি,
বুঝি না কোথায়, কত দূরে সেই হারানো বাড়ি।
হারিয়ে ফেলেছি চেনা বাড়ি ঘর সামনের দীঘি, দুটি তালগাছ,
দীঘি ভরা আছে ঢেউয়ের নিচে মাছেদের নাচ।
সবই ঠিক আছে কেবল আমি হারিয়েছি বাড়ি ঘর
ভাবলে এখন বুক কাঁপে কাঁপছে অধর
যেন কিছু আমি বলতে গিয়েও পারি না বলতে
পথ আছে ঠিকই কিন্তু আমি পারি না চলতে।
Related Articles
যে আমাকে প্রেম শেখালো
যে আমাকে প্রেম শেখালো জোৎস্না রাতে ফুলের বনে সে যেন আজ সুখেই থাকে সে যেন আজ রানীর মত ব্যক্তিগত রাজ্যপাটে পা ছড়িয়ে সবার কাছে বসতে পারে বলতে পারে মনের কথা চোখের তারায় হাত ইশারায় ঐ যে দেখ দুঃখি প্রেমিক যাচ্ছে পুড়ে রোদের ভিতর ভিক্ষে দিলে ভিক্ষে নেবে ছিন্ন বাসে শীর্ন দেহে যাচ্ছে পুড়ে রোদের ভিতর […]
যে যায় সে দীর্ঘ যায়
একজন দীর্ঘ লোক সামনে থেকে চলে গেলো দূরে — দিগন্তের দিকে মুখ, পিছনে প্রসিদ্ধ বটচ্ছায়া কে জানে কোথায় যাবে— কোথা থেকে এসেছে দৈবাৎ-ই এসেছে বলেই গেলো, না এলে যেতো না দূরে আজ। সমস্ত মানুষ, শুধু আসে বলে, যেতে চায় ফিরে। মানুষের মধ্যে আলো, মানুষেরই ভূমধ্য তিমিরে লুকোতে চেয়েছে বলে আরো দীপ্যমান হয়ে ওঠে — আশা […]
মন্টুর জীবন
এই মরা শহরেও পাতা গজায়,ফুল ফোটে,প্রজাপতি ওড়ে সোনালি রোদে ভরে ওঠে দু একটা মিষ্টি ফল খুব উঁচুতে । দুপুরের আস্তাকুড়ে একটা নেড়ি কুত্তার সভাপতিত্বতে কাকেরা যখন অধিবেশন চালায় — বাবুদের ছেলেরা লম্বা জুলপি,দুখানা বাঁধানো খাতা,ডান হাতে ঘড়ি,বাঁ হাতে সিগারেট নিয়ে মা লক্ষীর চোরাই সিন্দুক থেকে বেড়িয়ে মা সরস্বতীর ফর্সা পায়ে তেল মাখায়, তখনই মন্টুর হাত […]

