হালাল ফুডের গল্প-১
______:
অনেক দিন হালাল খাওয়া হয় না, মুড়ি চানাচুর শেষ খেয়েছিলাম বছর পার হতে চললো। হালাল ফুডের দোকান ছাড়া অন্য দোকানে মুড়ি চানাচুর পাওয়া যায় না। আমার আশে পাশে সেই রকম কোন দোকান নেই। তাই অনলাইনই ভরসা।অনলাইনে হালাল খাবার কিনতে গিয়ে বিভিন্ন রকম অভিজ্ঞতার কথা আগেও লিখেছি। অনলাইনে একবার আপনি কিছু খুঁজলে আপনার কাছে সেই পন্য বা সেবার বিজ্ঞাপন আসতে থাকে।ফেসবুকে এই রকম একটা বিজ্ঞাপন দেখলাম নাম Halalfood.Live
বিজ্ঞাপনটা বেশ কয়েকবার দেখার পর মনে হলো, ওয়েব সাইট https://halalfood.live/
ঢুকে দেখি।
সাইটে ঢুকেই প্রথমে উইথাউড ট্যাক্স ৮৫০০ ইয়েন এর উপরে পন্য কিনলে ডেলিভারি চার্জ ফ্রি (ওদের ফেসবুক ম্যাসেজেন্জার এর বিজনেস চ্যাট এ অটো রিপ্লাই হিসাবেও একই কথা লেখা)!
দাম মোটামুটি রিজনেবল মনে হলো। একাউন্ট খোলার আগেই কিছু পন্য কার্টে ভরে রেখেছিলাম।তারপর সেপ্টেম্বর ৪,২০২৫ নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে একাউন্ট করে সেপ্টেম্বর ৭ তারিখে অর্ডার প্লেস করি। ক্যাশ অন ডেলিভারি! সাধারণত এইরকম অনলাইনে অর্ডার প্লেস করার সাথে সাথে একটা অটো মেইল আসে যা দেখে নিশ্চিত হবেন আপনার অর্ডারটি সঠিক ভাবে প্লেস করা হয়েছে। তারপর দোকানী আপনার অর্ডার কুরিয়ার সার্ভিসকে পন্য বুঝিয়ে দেওয়ার পর আরেকটা মেইল আসে। এই হলো অনলাইনে কেনাকাটা করার স্বাভাবিক একটা নিয়ম।
১২ ঘন্টা পরে ফেসবুক পেজ এ ম্যাসেজ করে জানতে পারলাম, কুরিয়ার সার্ভিস এর কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।
সেপ্টেম্বর ৯,২০২৫ রাত আটটার পরে কুরিয়ার সার্ভিসের কাছ থেকে ডেলিভারি নিয়ে চার্জ বুঝিয়ে দেওয়ার পর কুরিয়ার সার্ভিসের কর্মচারী বললেন ঠিকানার কিছু অংশ বাদ পরেছে, তবুও নাম দেখেই বুঝতে পেরেছি আপনার তাই নিয়ে এলাম। দেখলাম সত্যিই তাই পরে চেক করে দেখলাম আমি যে নাম ঠিকানা উল্লেখ করেছি তা ঠিক আছে কিন্তু সেই ঠিকানা যখন কুরিয়ার সার্ভিস এর রশিদ এ প্রিন্ট করছে তখন দোকানের সিষ্টেম বাদ দিয়েছে।এই দেশে কুরিয়ার সার্ভিস এ পন্য পাওয়ার পর কেউ খুলে দেখে পেমেন্ট করে না। প্রিপেইড হলে এমনকি ঘরের দরজার সামনে রেখেও চলে যায় ।
বেশিরভাগ পন্য ড্রাইভ হলেও দুই কুরিয়ার সার্ভিস চলে যাওয়ার পর খুলে দেখি ডালপুড়ি, মাংস আর পরটা পঁচে গন্ধ বের হচ্ছে!
ফ্রোজেন আইটেম থাকলেও আমার কাছে পাঠানো হয়েছে cool আইটেম হিসাবে । কুল আইটেম এ ফ্রোজেন আইটেম থাকলে তা গলে যাবে এমনকি পঁচেও যেতে পারে।ফ্রোজেন আইটেম এর মধ্যে কিছু আইটেম থাকে যা ফ্রিজ অবস্থাতেই গরম করতে হয় যেমন আমার অর্ডার এ পরটা এবং ডালপুড়ি ছিল।এই রকম প্রোডাক্ট এর পিছনে উল্লেখ থাকে।
ডেলিভারি চার্জ নেওয়া হবে না বললেও আমার কাছে ১২০০ ইয়েন চার্জো করা হয়েছে!
আমি হালাল দোকান হালাল ফুড ডট লাইভ এ ফোন দিলাম
ফোন রিসিভ করে নাই আমি চারবার ফোন করি। কোনো জবাব না পেয়ে ম্যাসেজ করি। এখানেও একই অবস্থা পরে আমি ওদের ফেসবুক পেইজ এ পঁচে যাওয়া হালাল ফুডের বিষয়ে তিনটা কমেন্ট করি (এই কমেন্ট পরে ওরা মুছে দিয়েছে)…
পর্ব – ১
(পরের পর্বের জন্য সাথে থাকুন। সব পর্ব পোস্ট হবার পর বুষ্ট করা হবে! )

