এই পরাজয়, এই অদৃশ্যভাঙ্গন জুড়ে অধঃপতনের ভয় ওরা আজ কোথায়
লুকোবে?
সামান্য তিন ফুট পাঁচ অথবা ছয় ইঞ্চি দীর্ঘ পোড়ামাটি’
খোড়লের বাঙ্গালী হৃদয়- এতে অতটা ধরে না তাই
বইতে অক্ষম, তাই কলসের উদ্বৃত্ত জলের মতো গড়িয়ে পড়ে
অস্থিরতা শুধু অস্থিরতা! ওরা যাই তোলে গোলাপ অথবা পাপ
নারীর নির্মল অভিশাপ যাই তুলি, সব আজ সবই যেনো অস্থিরতার
কালিমাসম্পন্ন হয়ে ধ্বসে যায়, যেনবা ঝড়ের মুখে কিষাণের ঝড়ো
চালাঘর!
সব তাই অষ্ট প্রহর আজ ভীতিপ্রদ-গোলাপ, অথবা পাপ
নারী, প্রেম, বেশ্যালয়, ঘোলমদ, শূন্যতায় যার দিকে যায় ওরা ভয় পেয়ে
ফিরে আসে, ব্যর্থ ক্লান্ত ভীত ওরা নিজের ছায়ার মতো
মানস গুটিয়ে নিয়ে অতঃপর নত ক্লান্ত বসে থাকে, খুব একা!
যেনবা ওদের কোনো কাজ নেই, কথা নেই, করুণাও নেই!
Related Articles
একটি কুকুরের মৃত্যু
মারা গেল আমার কুকুরটি তাকে আমি সমাহিত করি বাগানে পুরনো মরচে ধরা একটি যন্ত্রের পাশে। একদিন আমিও হবো তার অনুগামী তবে এখন সে পরলোকে তার বিচ্ছিরি কোটটিসহ খারাপ ব্যবহার আর ঠাণ্ডা নাক নিয়ে আর আমি এক বস্তুবাদী যে কখনও করেনি বিশ্বাস আকাশে প্রতিশ্রুত স্বর্গে, যার প্রত্যাশায় আছেন অনেকে। আমার বিশ্বাস, স্বর্গে কখনও হবে না আমার […]
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ? আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ? তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর গেল হরিদাসীর। তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো দানবের মত চিত্কার করতে করতে তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা, ছাত্রাবাস […]
মন ভালো নেই
বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে? এই শূন্য ঘরে, এই নির্বসনে কতোকাল, আর কতোকাল! আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি, উদ্যানে উঠেচে ক্যাকটাস্ত কেউ […]


