এই পরাজয়, এই অদৃশ্যভাঙ্গন জুড়ে অধঃপতনের ভয় ওরা আজ কোথায়
লুকোবে?
সামান্য তিন ফুট পাঁচ অথবা ছয় ইঞ্চি দীর্ঘ পোড়ামাটি’
খোড়লের বাঙ্গালী হৃদয়- এতে অতটা ধরে না তাই
বইতে অক্ষম, তাই কলসের উদ্বৃত্ত জলের মতো গড়িয়ে পড়ে
অস্থিরতা শুধু অস্থিরতা! ওরা যাই তোলে গোলাপ অথবা পাপ
নারীর নির্মল অভিশাপ যাই তুলি, সব আজ সবই যেনো অস্থিরতার
কালিমাসম্পন্ন হয়ে ধ্বসে যায়, যেনবা ঝড়ের মুখে কিষাণের ঝড়ো
চালাঘর!
সব তাই অষ্ট প্রহর আজ ভীতিপ্রদ-গোলাপ, অথবা পাপ
নারী, প্রেম, বেশ্যালয়, ঘোলমদ, শূন্যতায় যার দিকে যায় ওরা ভয় পেয়ে
ফিরে আসে, ব্যর্থ ক্লান্ত ভীত ওরা নিজের ছায়ার মতো
মানস গুটিয়ে নিয়ে অতঃপর নত ক্লান্ত বসে থাকে, খুব একা!
যেনবা ওদের কোনো কাজ নেই, কথা নেই, করুণাও নেই!
Related Articles
"শেয়ালের মৃত্যু কখন কীভাবে হয়, আমরা জানি না"
//শেয়ালের মৃত্যু কখন কীভাবে হয়, আমরা জানি না// ………………………………………শীতের নিঃসীম অন্ধকারে হুক্কাহুয়ায় একটি শেয়াল কেবলি অবহিত করে দিয়ে যায় ………………………………………..ঠাণ্ডার বিরূপ জ্বালাতন; আর সেই অতি রুক্ষ নিবেদনে জান্তব সঙ্গীত যেন কান্নার ……………………………………….অপূর্ব সুরারোপ হয়ে মানুষের নিরূপণে কেন বিনোদন, কেন মুহূর্ত মন্থনে একটি ……………………………………….চমকপ্রদ সঙ্গমের অবলীলা তৈরি করে, সেই শ্বাপদ প্রশ্নটি এখন […]
চামেলী হাতে নিম্নমানের মানুষ
আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ নইলে সরকারী লোক,পুলিশ বিভাগে চাকরি কোরেও পুলিশী মেজাজ কেন ছিলনা ওনার বলুন চলায় ও বলায়? চেয়ার থেকে ঘরোয়া ধূলো,হারিকেনের চিমনীগুলো মুছে ফেরার মতোন তিনি আস্তেকেন চাকরবাকর এই আমাদের প্রভু নফর সম্পর্কটা সরিয়ে দিতেন? থানার যত পেশাধারী ,পুলিশ সেপাই অধীনস্থ কনেস্টবল সবার তিনিএকবয়সী এমনভাবে তাস দাবাতেন সারা বিকেল। মায়ের সঙ্গে […]
এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে
সেই কবে ‘জ্যোতির্ময় রবি ও কালো মেঘের দল’ নামের একটি নাতিবৃহৎ বই হাতে এসেছিল— পাঠ শেষে এতটাই নির্বাক আর বাঙালি জিবের বিদ্বেষ-বিষের লালায় এতটাই আক্রান্ত হয়েছিলাম, কেন? বইটির শিরোনামই বলে দেয়; ‘জ্যোতির্ময় রবি’কে সারাটা জীবনে কতটা ঘাত-প্রতিঘাত সইতে হয়েছিল—সত্যি বলতে কি, রবি যখন আপন জ্যোতিতে দেদীপ্যমান তখন স্বদেশে তার সম্পর্কে কটু-কাটব্য, এমনকি ব্যক্তিগত শোক-দুঃখের মাঝেও […]


