আমার এখন নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে
…রাত্রিবেলা ট্রেনের বাঁশি শুনতে আমার খারাপ লাগে
জামার বোতাম আটকাতে কি লাগে, কষ্ট লাগে
তুমি আমার জামার বোতাম অমন কেনো যত্ন করে
লাগিয়ে দিতে?
অমন কেন শরীর থেকে অস্তে আমার
ক্লান্তিগুলি উঠিয়ে নিতে?
তোমার বুকের নিশীথ কুসুম আমার মুখে ছড়িয়ে দিতে?
জুতোর ফিতে প্রজাপতির মতোন তুমি উড়িয়ে দিতে?
বেলজিয়ামের আয়নাখানি কেন তুমি ঘরে না রেখে
অমন কারুকাজের সাথে তোমার দুটি চোখের মধ্যে
রেখে দিতে?
আমার এখন চাঁদ দেখলে খারাপ লাগে
পাখির জুলুম, মেঘের জুলুম, খারাপ লাগে
কথাবর্তায় দয়ালু আর পোশাকে বেশ ভদ্র মানুষ
খারাপ লাগে,
এই যে মানুষ মুখে একটা মনে একটা. . .
খারাপ লাগে
খারাপ লাগে
মোটের উপর, আমি অনেক কষ্টে আছি.. কষ্টে আছি বুজলে যুথী
আমার দাঁতে, আমার নাকে, আমার চোখে কষ্ট ভীসন
চতুর দিকে দাবি আদায় করার মত মিছিল তাদের কষ্ট ভীষণ বুজলে যুথী
হাসি খুসি উড়নচন্ডি মানুষ এখন তাইতো এখন খারাপ লাগে, খারাপ লাগে
আরে তাছাড়া, আমি কি আরে যিশু নাকি- হাবিজাবী ওদের মতন সবসহিষ্ণু
আমি অনেক কষ্টে আছি
কষ্টে আছি, কষ্টে আছি
আমি অনেক কষ্টে আছি
কষ্টে আছি, কষ্টে আছি |
Related Articles
জীবনানন্দের সাথে জোছনায়
জোছনায় হাঁটতে হাঁটতে যখন বহুদূর পেরিয়ে এসেছি কাঁধের ওপর হাত রাখলেন জীবনানন্দ, সামনের শস্যক্ষেত দেখিয়ে বললেন, নিড়ানি দাও, সন্তান হবে, না হয় শস্য হবে। আমি বললাম, চাবিটা দিন এ শস্যক্ষেতে প্রবেশ করতে চাবি লাগে, হেমন্তের হিমমাখা চাবিটা তিনি চিবিয়ে খেয়ে ফেললেন আমার সামনেই, পকেট থেকে রুমাল বের করে তার গিঁট থেকে খুলে দিলেন বনলতার প্রেম। […]
অন্তরটনিক
বিড়ি ফুঁকিস অবন্তিকা চুমুতে শ্রমের স্বাদ পাই বাংলা টানিস অবন্তিকা নিঃশ্বাসে ঘুমের গন্ধ পাই গুটকা খাস অবন্তিকা জিভেতে রক্তের ছোঁয়া পাই মিছিলে যাস অবন্তিকা ঘামে তোর দিবাস্বপ্ন পাই
বসন্তের প্রথম লিরিক
দীর্ঘ বিরহ , আমি ছুঁড়ে দিচ্ছি মুষ্ঠিভর ভালোবাসা, আজ বৃষ্টি নামুক সব ভারতীয় মেয়েদের চোখে, বৃষ্টি নামুক আজ, গ্রীষ্মপুতনার স্তনে এতটুকু জল নেই বৃন্তে বিষ ভারি হয়ে আছে । যে মেয়েটি কাজল পড়েছে আর যে মেয়েটি মেহেদি রাঙানো হাত মেলে ধরেছিল, তাদের সবার কষ্টে শিয়ালদা জুড়ে কাল বহুক্ষণ বন্ধ ছিল বাস; যে মেয়েটি সদ্যযুবতী আর […]

