সকলে না, অনেকেই কথার ভিতরে কথা খোঁজে
সহজের ভাষা তুমি ভুলে গেছ । এই বৃষ্টিজলে
এসো, স্নান করি ।
জলের ভিতরে কত মুক্তিপথ আছে ভেবে দেখো ।
অবধারিতের জন্য বসে থেকে বসে থেকে
আরো বেশি বসে থেকে থেকে
হৃদয় এখন কিছু কুঞ্চন পেয়েছে মনে হয় ।
তবে কি তোমার কোনো নিজস্ব গরিমাভাষা নেই ? কেন আজ
প্রত্যেক মুহূর্তে এত নিজের বিরুদ্ধে কথা বলো ?
Related Articles
বিদায়-বেলায়
তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না, জল-ছল-ছল চোখে চেয়ো না। ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না, শুধু বিদায়ের গান গেয়ো না।। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ দেখি আর শুধু […]
ওভাবেই তাকাও; ওভাবেই ছুঁয়ে দাও
নিঃশ্বাসের বহমান স্রোতে খুব ধীরে, একটু অবচেতন হৃদয়ে সেদিন ছুঁতে গিয়েছিলাম যখন, কেমন যেন এক নৈসর্গিক আবেশে মেতেছিল চোখ দুটো যেন জোছনার মত উজ্জ্বল; লাজুক মুখ দেখে থেমে গিয়েছিলাম কতটুকুই বা বিলিয়েছিলে সেদিন ? চোখে চোখ রাখতে চেয়েছিলাম বলে ডাগর চোখে যেন অমাবস্যা লেগেছিল; মুখখানি নিচু করে সেদিনের অপ্রত্যাশিত প্রলাপ দাউদাউ করে ওঠা পর্বতে […]
বাড়ি যাবে, সুরঞ্জন?
তোমাদের ধোবাউড়া এখনও আগের মতো গ্রাম সেই যে একটি চারা রোপেছিলে মাঠে, নীলাদ্রিদের বাগান ঘেঁষে, সেই চারা বড় হতে হতে শেকড় ছড়িয়ে বড় এক বৃক্ষ হয়ে গেছে, সোনালি ধানের গ্রাম, সোনালি আঁশের__ তোমাদের ধোবাউড়া বাঁশঝাড়ের ভূতের ভয়ে সন্ধেয় ঘুমিয়ে পড়ে, এখনও সে খুব ভোরে শিশিরকণার মতো খেলা করে সবুজ পাতায়, ফুলে বাড়িটি আগের মতো আছে, […]

