আমার যদি বেলা যায় গো বয়ে জেনো জেনো
আমার মন রয়েছে তোমায় লয়ে॥
পথের ধারে আসন পাতি, তোমায় দেবার মালা গাঁথি–
জেনো জেনো তাইতে আছি মগন হয়ে॥
চলে গেল যাত্রী সবে
নানান পথে কলরবে।
আমার চলা এমনি ক’রে আপন হাতে সাজি ভ’রে–
জেনো জেনো আপন মনে গোপন রয়ে॥
আমার যদি বেলা যায় গো বয়ে জেনো জেনো
আমার মন রয়েছে তোমায় লয়ে॥
পথের ধারে আসন পাতি, তোমায় দেবার মালা গাঁথি–
জেনো জেনো তাইতে আছি মগন হয়ে॥
চলে গেল যাত্রী সবে
নানান পথে কলরবে।
আমার চলা এমনি ক’রে আপন হাতে সাজি ভ’রে–
জেনো জেনো আপন মনে গোপন রয়ে॥
ভালোবাসি, ভালোবাসি– এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি॥ আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি॥ ভালোবাসি, ভালোবাসি– সেই সুরে সাগরকূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে। সেই সুরে বাজে মনে অকারণে ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি॥ ভালোবাসি, ভালোবাসি– ভালোবাসি, ভালোবাসি– এই সুরে কাছে দূরে জলে […]
আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে॥ বাদলপ্রাতের উদাস পাখি ওঠে ডাকি। বনের গোপন শাখে শাখে, পিছু ডাকে॥ ভরা নদী ছায়ার তলে ছুটে চলে– খোঁজে কাকে, পিছু ডাকে। আমার প্রাণের ভিতর সে কে থেকে থেকে বিদায়প্রাতের উতলাকে পিছু ডাকে॥ Amar jabar belay pichu dhake
পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি– আকাশ-কোণে যায় শোনা কি ভোরের আলোর কানাকানি॥ ডাক উঠেছে মেঘে মেঘে অলস পাখা উঠল জেগে– লাগল তারে উদাসী ওই নীল গগনের পরশখানি॥ আমার নীড়ের পাখি এবার উধাও হল আকাশ-মাঝে যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে। গানের ভরা উঠল ভরে, চায় দিতে তাই […]
