একদিন চিনে নেবে তারে,
তারে চিনে নেবে
অনাদরে যে রয়েছে কুন্ঠিতা ॥
সরে যাবে নবারুণ-আলোকে এই কালো অবগুন্ঠন–
ঢেকে রবে না রবে না মায়াকুহেলীর মলিন আবরণ,
তারে চিনে নেবে ॥
আজ গাঁথুক মালা সে গাঁথুক মালা,
তার দু:খরজনীর অশ্রুমালা ।
কখন দুয়ারে অতিথি আসিবে,
লবে তুলি মালাখানি ললাটে ।
আজি জ্বালুক প্রদীপ চির-অপরিচিতা
পূর্ণ প্রকাশের লগন-লাগি–
তারে চিনে নেবে ॥
Related Articles
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা ।
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা । আমার যা কথা ছিল হয়ে গেল সারা ।। হয়তো সে তুমি শোন নাই , সহজে বিদায় দিলে তাই – আকাশ মুখর ছিল যে তখন , ঝরোঝরো বারিধারা ।। চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি , আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি । আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে – জনমের […]
তাই তোমার আনন্দ আমার ‘পর
তাই তোমার আনন্দ আমার ‘পর তুমি তাই এসেছ নীচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হত যে মিছে। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্ররূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ-বেশে প্রভু নিত্য আছ জাগি। তাই তো, প্রভু, হেথায় […]
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে খুশি রই আপন মনে- বাতাস বহে সুমন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা। ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ। আমার এই পথ চাওয়াতেই […]

