এক পা এগিয়ে দুই পা পিছানো
এই খেলা আর নয়
যাদের রক্তে উঠেছে সূর্য
গেয়ে ওঠো তারই জয়।
যেতে হবে বহুদূর
দূরের নকিব ভাবছে তোমাকে
বুক কাঁপে দুরুদূর।
ভয়ের মাসুল দিয়েছো অনেক
জয়ের মাল্য চাই
এসো একবার এই প্রান্তরে
বিজয়ের গান গাই।
জয়ের চিহ্ন তোমার ললাটে
ঘাম হয়ে গেছে নেমে
সঙ্গীত কতো বেজেছে আকাশে
পা কেন থাকবে থেমে।
গাও পতাকার গান
ওই পতাকায় আঁকা আছে
কতো অশ্রু ও অভিমান।
Related Articles
পাওয়া না-পাওয়ার কানামাছি
রঙীন রুমালে চোখ দুটো বাঁধা নিজের সঙ্গে নিজের অষ্টপ্রহর- কানামাছি খেলা ভারী চমৎকার ধাঁধা। যাকে ছোঁবার তাকে না ছুঁয়ে আকাশ ধরতে হাত বাড়িয়ে আমি ধুলো মাটির ভূয়ে। হাত বাড়ালে হাতে জলের বদলে শামুক অথচ ভেতরটা পরাগসুদ্ধ ফুলের জন্যে আপাদমস্তক কামুক। সিদুর রঙের কিছু দেখলেই মন উসখুস, ইচ্ছেয় আগুন বিশ্বাসের বাকলে সত্যিই এল ফাল্গুন? কাছে যাই, […]
সামারে সবাই খুব ব্যস্ত
এই সামার তোমাদের বসন্ত কাল , তোমরা খুব ব্যস্ত এ অঞ্চল থেকে সে অঞ্চল উড়ে বেড়াও তোমরা, কখনো পাহাড়ে কখনো সমুদ্রে পাখির মতো এই ওড়াউড়ি সামারে তোমার এই চঞ্চলতা, আমারও খুব পছন্দ; এবার সামারে এতো বৃষ্টি, বর্ষার এতো জলরঙ গ্রীষ্মের দেশে দুপুরে লোকে ঘুমায় তোমরা সামার কাটাও লেকে বা সি-বিচে৷ সামার যেন এখানে ভালোবাসার বর্ষা […]
থানা গারদ থেকে
তুমি এখন ছাদের আলসেতে হয়ত কাপড় মেলছো ,মাগো । আমাদের বাড়ীর সামনের কাঠাল গাছটার ভারী ভারী পাতাগুলোর বুকে সুর্যের কিরণ হয়ত এখন ছক ছক করছে । আর একটু পরে হয়ত তুমি লাল পেড়ে সেই গরদের শাড়িটা পরে আহ্নিক সারতে বসবে তোমার ভেজা ভেজো এলো চুল গুলো থাকবে পিঠের উপর ছড়িয়ে আর আমি অন্ধকারের চেয়েও কালো […]

