এ তো খেলা নয়, খেলা নয় ।
এ যে হৃদয়দহনজ্বালা সখী ।।
এ যে প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা,
এ যে কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা সখী ।।
কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে,
যাই-যাই করে প্রাণ- যেতে পারি নে ।
যে কথা বলিতে চাহি তা বুঝি বলিতে নাহি-
কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা।
যতনে গাঁথিয়ে শেষে পরাতে পারি নে মালা সখী ।।
Related Articles
নিশিদিন মোর পরানে প্রিয়তম মম
নিশিদিন মোর পরানে প্রিয়তম মম কত-না বেদনা দিয়ে বারতা পাঠালে ॥ ভরিলে চিত্ত মম নিত্য তুমি প্রেমে প্রাণে গানে হায় থাকি আড়ালে ॥ নিশিদিন মোর পরানে প্রিয়তম মম
আমারে দিই তোমার হাতে
আমারে দিই তোমার হাতে নূতন ক’রে নূতন প্রাতে ॥ দিনে দিনেই ফুল যে ফোটে, তেমনি করেই ফুটে ওঠে জীবন তোমার আঙিনাতে নূতন ক’রে নূতন প্রাতে ॥ বিচ্ছেদেরই ছন্দে লয়ে মিলন ওঠে নবীন হয়ে। আলো-অন্ধকারের তীরে হারায়ে পাই ফিরে ফিরে, দেখা আমার তোমার সাথে নূতন ক’রে নূতন প্রাতে ॥ রাগ: ভৈরবী তাল: তেওরা রচনাকাল […]
একদিন চিনে নেবে তারে
একদিন চিনে নেবে তারে, তারে চিনে নেবে অনাদরে যে রয়েছে কুন্ঠিতা ॥ সরে যাবে নবারুণ-আলোকে এই কালো অবগুন্ঠন– ঢেকে রবে না রবে না মায়াকুহেলীর মলিন আবরণ, তারে চিনে নেবে ॥ আজ গাঁথুক মালা সে গাঁথুক মালা, তার দু:খরজনীর অশ্রুমালা । কখন দুয়ারে অতিথি আসিবে, লবে তুলি মালাখানি ললাটে । আজি জ্বালুক প্রদীপ চির-অপরিচিতা পূর্ণ প্রকাশের […]

