যেখানেই থাকো
এপথে আসতেই হবে
ছাড়ান্ নেই
সম্বল বলতে সেই
দিন কয়েকের গল্প
অল্প অল্পই
আমি যাই
তোমরা পরে এসো
ঘড়ি-ঘন্টা মিলিয়ে
শাক-সবজি বিলিয়ে
তোমরা এসো
Related Articles
কথোপকথন-২
কী হয়েছে? কপালে ভাঁজ কেন? চোর-ডাকাতি? আমাকে খুলে বলো সকাল বেলার শ্বেতপদ্মের রোদে সন্ধেবেলার বিষাদ সেজে আছো । কী হয়েছে আমাকে খুলে বলো হারিয়ে গেছে পায়ের তোড়া মল ? ঠিকানা লেখা খুচরো ছেঁড়া পাতা ? গোপন চিঠি ? গলার রত্ন হার ? কী বললে এক বৃষ্টিপাগল দিনের মৌ-মাখানো স্মৃতির গন্ধ ? সেকি ? সেতো তুমি […]
সেই কবিতাটা
সেই কবিতাটা বজ্জাত। সংশোধন করার জন্যে যেই না কবিতাটার একটা জায়গা কেটেছি, অমনি সেই ফাঁক দিয়ে একটা গাছ ডাল বাড়িয়ে দিয়ে বলল। ‘কী রে, আম কুড়োতে যাবি না?’ আর একটা জায়গা কাটতেই সেখান থেকে একটা মেয়ে মুখ বার করে বলল, ‘আমি কিন্তু কিছু জানি না! বিকেলে আমি জামা কিনতে যাবো ই যাবো!’ আমি ভয় পেয়ে […]
ভাবতে পারো শিশুই
মত্ত হাওয়া ছোটে বেড়ালটা নখ খোটে মাতালরা সব জোটে আমি দস্যু তরী বাই। কুমন্ত্র যদি রটে জীবন নকশা পটে রক্ত তোমার ফোটে আমার চিন্তা নাই।। আমি বাউলপারা থাকি মান দিয়ে জল আঁকি দম্ভ কোটর বন্দী রাখি আমার দর্প ছলাত ছল। পথটা বড়ই কঠিন বিপথ বরং রঙিন ওরে আমার ঢঙই চল শালুক তুলতে চল।। দুঃখ করিস […]

