-কাল বিকেলে
তোমার ঘাড়ে চিবুক রেখে প্রকান্ড
বাঘ কি খুঁজছিল
দেখতে পেলে ?
-জানি জানি,
খুঁজছিল তার সুখের নদীর উৎস
এবং পারাপারের
শেষ পারানি ।
-সমস্ত রাত
নিজের বুকের পাথর খুঁড়ে বইয়েছে
কাল ক্ষতিকারক
জলপ্রপাত ।
-লক্ষী সোনা,
আমি তোমার আমি তোমার রৌদ্রছায়ায় সর্বক্ষণই
সঙ্গে হাঁঠি
সমুদ্রতীর কষ্ট দিলেই বিছোই বালির
শীতল পাটি
বুকের কাছে নেই তবুও তোমার
বুকেই বসতবাটি
ভুল করো না ।
Related Articles
বহুদিন লোভ নেই
বহুদিন লোভ নেই, শব্দে শিহরণ স্বপ্নে শিহরণ, ঘুম শরীরে দুপুর এলো, যেন বহুদিন লোভ নেই বহুদিন লোভ নেই, শ্মশানের পাশে গিয়ে বিকেলে বসিনি; এবার তোমার কাছে চলে যাবো, ‘তুমি’ বহু গ্রন’ থেকে চুরি এ-রকম যেতে হয়, বিকেলে মন খারাপ হলে তোমার ছায়ায় না গেলে মানায় না, কিংবা চিঠি, বহু পুরোনো ভুলের শোক থেকে ছায়ার ভিতরে […]
বিক্ষোভ
দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম, হে স্বদেশ, ফের সেই কথা জানলাম। জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে, কখনো কেউ কি ভূমিকম্পের আগে হাতে শাঁখ নেয়, হঠাৎ সবাই জাগে? যারা আজ এত মিথ্যার দায়ভাগী, আজকে তাদের ঘৃণার কামান দাগি। ইতিহাস, জানি নীরব সাক্ষী তুমি, আমরা চেয়েছি স্বাধীন স্বদেশভূমি, অনেকে […]
আমেরিকা: আপডেটেড
আমেরিকা, কলম্বাস কর্তৃক আবিস্কৃত হে মহান গণতন্ত্রের দেশ -, মানবাধিকারের হে অতন্দ্র প্রহরী! তোমাকে সালাম, তোমাকে নমস্কার। আমেরিকা, – আমি ভেবেছিলাম , সোভিয়েত ইঊনিয়নহীন পৃথিবীতে তুমি আরো দায়িত্বশীল হয়ে উঠবে। তোমার দৈত্যদন্তগুলো ফেলে দিয়ে, ক্রমশ মানুষ হয়ে উঠবে তুমি। মানুষ কেন তার নিজ জীবনের চেয়ে ভালোবাসবে তোমার ক্ষতিকে? ভেবেছিলাম, ১১ সেপ্টেম্বরের পর, ঘৃণার উৎস সন্ধানে […]

