সদ্য ছানি-কাটা চোখে
সর্বত্র বিছহি দৃষ্টি,
একটিও আমগাছ
পড়ে না নজরে।
আমানির স্বাদ
ভুলে গেছে এই জনপদ।
শেকড়ের কাছে যেতে নেই,
যেতে নেই সিঁড়ির প্রথম ধাপে—
জন্মচিহ্ন মুছে দিতে
কত না প্রয়াস,
কত ব্যর্থ আয়োজন ছিল,
আজও আছে
এই ধারাবাহিকতা
ক্ষুধার মতোই আজও টিকে আছে
শহরে ও গ্রামে
প্রতিমার ভাঙা টুকরো
অর্ধদগ্ধ বাস-টেম্পো
এলোমেলো মানুষের লাশ।
ক্ষমতা ক্ষমতা করে
ভুল রাজনীতি
কোরাসে মেলায় গলা।
স্বপ্নহীন নিদ্রাহীন
অসহ্য রজনীশেষে
জানালায় আসন্ন বৈশাখী
গানে-গানে
স্লোগানে-স্লোগানে
আশার ভাষাটি
শোনাবেন সে কোন তরুণ
দু চোখে স্বপ্ন মেখে?
আমি কান পেতে রই
কাঙালের মতো
কান পেতে রই
ও আমার
আপন-হূদয়-গহন দ্বারে
বারে-বারে
কান পেতে রই।
Related Articles
আলোক সরকার আর অন্ধকার রায়
‘একি, আপনি বাজারে? কবিশাহেব, আপনিও কি বাজার করেন?’ –হ্যাঁ, আমাকেও বাজার করতে হয়, আমাকেও তেল-নুন-মাংসের হিশেব কষতে হয়– আমি নই বায়ুভুক রবীন্দ্রনাথ। কবিতাকেও হতে হয় পৌরুষেয়– শুধু নারীলাবণিগ্রস্ত নয়। বসন্তের সংঘর্ষে জ্বলে উঠতে হয় আগুনের মতো। জীবনানন্দকেও একদিন খালি গায়ে দুই হাতে দুই ভরা পানির বালতি বয়ে নিয়ে যেতে দেখেছিলেন অনুজ কবি আলোক সরকার আর […]
নীতিশিক্ষা
আমাকে এখন শিষ্টাচার শিক্ষা দেয় শহরের বখাটে মাস্তান, আধুনিকতার পাঠ নিতে হয় প্রস্তরযুগের সব মানুষের কাছে; মাতালের কাছে প্রত্যহ শুনতে হয় সংযমের কথা বধ্যভূমির জল্লাদেরা মানবিক মূল্যবোধ সতত শেখায়, জলদস্যুদের কাছে আমাকে শুনতে হয় সৌন্দর্যের ব্যাখ্যা-বিশ্লেষণ- মানবপ্রেমের শিক্ষা নিতে হয় শিশুহত্যাকারীদের কাছে। কিন্তু আমার শেখার কথা নদী ও বৃক্ষের কাছে ধৈর্য্য-সহিষ্ণুতা, বিবেক, বিনয়, বিদ্যা আমাকে […]
যখন বৃষ্টি নামলো
বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলোমলো কূল ছেড়ে আজ অকূলে যাই এমনও সম্বল নেই নিকটে – হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলচ্ছক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে পড়োবাড়ির স্মৃতি ? আমার মধ্যে স্বপ্নে-মেশা দিনও ? চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠান পানে একা দৌড়ে গিয়ে, ভেবেছিলাম তোমার পাবো দেখা হয়তো মেঘে-বৃষ্টিতে বা শিউলিগাছের […]

