নূরজাহান! নূরজাহান!
সিন্ধু নদীতে ভেসে,
এলে মেঘলামতীর দেশে
ইরানী গুলিস্তান।।
নার্গিস লালা গোলাপ আঙ্গুর-লতা
শিরিঁ ফরহাঁদ সিরাজের উপকথা
এনেছিলে তুমি তনুর পেয়ালা ভরি’
বুলবুলি দিলরুবা রবাবের গান।।
তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম,
সে যে রাজাধিরাজ-
চন্দন সম মাখিল অঙ্গে
কলঙ্ক লোক-লাজ।
যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ
নীল আকাশে,
যাহা লেখা থাকে শুধু
প্রেমিকের ইতিহাসে,
দিবে চিরদিন নন্দন-লোক-চারী
তব সেই কলঙ্ক
সে প্রেমের সম্মান।।
Related Articles
মনে পড়ে
মনে পড়ে- মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়ায়ে রহিনু এ পারে তুমি ওপারে ভাসালে ভেলা। সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা। আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পায়। মোর […]
এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে
এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে ঐ বৈশাখী ঝড় এলো এলো মহীয়ান সুন্দর। পাংশু মলিন ভীত কাঁপে অম্বর চরাচর থরথর।। ঘনবন-কুন্তলা বসুমতী সভয়ে করে প্রণতি, সভয়ে নত চরণে ভীতা বসুমতী। সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জীর যেন বাজে বাজে রে পায়ে গিরি-নির্ঝর-ঝরঝর ঝরঝর।। ধূলি-গৈরিক নিশান দোলে ঈশান গগন চুম্বী, ডম্বরু ঝল্লরী ঝাঁঝর ঝনঝন বাজে […]
আমার দেয়া ব্যাথা ভোলো
আমার দেয়া ব্যাথা ভোলো , আজ যে যাবার সময় হলো আমার দেয়া ব্যাথা ভোলো , আজ যে যাবার সময় হলো। নিভবে যখন আমার বাতি , নিভবে যখন আমার বাতি , আসবে তোমার নতুন সাথী, আমার কথা তারে বলো আজ যে যাবার সময় হলো আমার দেয়া ব্যাথা ভোলো ব্যাথা দেয়ার কি যে ব্যাথা আমি জানি, জানে […]

