আজি মনে মনে লাগে হরি
আজি বনে বনে জাগে হরি।।
ঝাঁঝর করতাল খরতালে বাজে
বাজে কংকন চুড়ি মৃদুল আওয়াজে
লচকিয়া আসে মুচকিয়া হাসে
প্রেম-উল্লাসে শ্যামল গৌরী।।
কদম্ব তমাল রঙ্গে লালে লাল
লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরী
রঙ্গের উজান চলে কালো যমুনার জলে
আবীর রাঙ্গা হলো ময়ূর-ময়ূরী।।
মোর হৃদি বৃন্দাবন যেন রাঙে
রাধা শ্যাম যুগল চরণ রাগে
ও চরণ ধূলি যেন ফাগ হ’য়ে মেশে রে
অন্তরে পড়ে মোর ঝরি’।।
Related Articles
অঞ্জলি লহ মোর সংগীতে
অঞ্জলি লহ মোর সংগীতে প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমায়, হে সুন্দর, বন্দিতে! সঙ্গীতে সঙ্গীতে।। তোমার দেবালয়ে কি সুখে কি জানি দু’লে দু’লে ওঠে আমার দেহখানি আরতি-নৃত্যের ভঙ্গীতে। সঙ্গীতে সঙ্গীতে।। পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো তোমার পদতলে রঞ্জিতে। সঙ্গীতে সঙ্গীতে।। […]
আমার কালো মেয়ের
আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন । আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন । মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন । আমার কালো মেয়ের আঁধার কোলে শিশু রবি-শশী দোলে ; কালো মেয়ের আঁধার কোলে শিশু রবি-শশী দোলে ; (মায়ের ) একটু খানি রূপের ঝলক্ […]
নয়ন ভরা জল গো
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।। ফুল যদি নিই তোমার হাতে জল রবে গো নয়ন পাতে অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।। মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে। পেয়ে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি […]


