দূর দ্বীপবাসীনি, চিনি তোমারে চিনি
দারুচিনিরো দেশে, তুমি বিদেশীনিগো
সুমন্দভাসীনি।।
প্রশান্ত সাগরে তুফানেও ঝড়ে
শুনেছি তোমারি অশান্ত রাগীনি।।
বাজাও কি বুণো সুর পাহাড়ী বাশীতে
বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে।।
তব কবরী মূলে, নব এলাচীরো ফুল
দুলে কুসুম বিলাসিনী।।
Related Articles
প্রিয় এমন রাত যেন যায় না
প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই পরি চাঁপা ফুলের শাড়ি খয়েরী টিপ, জাগি বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ, মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই।। তুমি আসিবে বলে সুদূর অতিথি জাগে চাঁদের তৃষা লয়ে কৃষ্ণা তিথি, কভু ঘরে আসি কভু বাহিরে চাই।। আজি আকাশে বাতাসে কানাকানি, জাগে বনে বনে নব ফুলের বাণী, আজি আমার কথা যেন […]
মোর প্রিয়া হবে এসো রাণী
মোর প্রিয়া হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল। কর্ণে দোলাব তৃতীয়া তিথির, চৈতী চাঁদের দুল।। কন্ঠে তোমার পরাবো বালিকা, হংস-সারির দুলানো মালিকা। বিজলী জরীণ ফিতায় বাঁধিব, মেঘ রঙ এলো চুল।। জ্যোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়, রামধনু হতে লাল রঙ ছানি আলতা পরাবো পায়। আমার গানের সাত সুর দিয়া, তোমার বাসর রচিব প্রিয়া। […]
অঞ্জলি লহ মোর সংগীতে
অঞ্জলি লহ মোর সংগীতে প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমায়, হে সুন্দর, বন্দিতে! সঙ্গীতে সঙ্গীতে।। তোমার দেবালয়ে কি সুখে কি জানি দু’লে দু’লে ওঠে আমার দেহখানি আরতি-নৃত্যের ভঙ্গীতে। সঙ্গীতে সঙ্গীতে।। পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো তোমার পদতলে রঞ্জিতে। সঙ্গীতে সঙ্গীতে।। […]

