তুমি বললে, রৌদ্র যাও, রৌদ্রে তো গেলাম
তুমি বললে, অগ্নিকুণ্ড জ্বালো, জ্বালালাম।
সমস্ত জমানো সুখ-তুমি বললে, বেচে দেওয়া ভালো
ডেকেছি নীলাম।
তবু আমি একা।
আমাকে করেছ তুমি একা।
একাকিত্বটুকুতেও ভেঙে চুরে শত টুকরো করে
বীজ বপনের মতো ছড়িয়ে দিয়েছ জলে-স্থলে।
তুমি বলেছিলে বলে সাজসজ্জা ছেড়েছি, ছুঁড়েছি।
যে অরণ্য দেখিয়েছ, তারই ডাল কেটেছি, খুঁড়েছি।
যখনই পেতেছ হাত দিয়েছি উপুড় করে প্রাণ
তবু আমি একা।
তবুও আমার কেউ নও তুমি
আমিও তোমার কেউ নই।
আমাদের অভ্যন্তরে স্রোতস্বিনী আছে, সেতু নেই।
Related Articles
আমার প্রেমিকা
আমার প্রেমিকা- নাম তার খুব ছোটো দুইটি অক্ষরে নদী বা ফুলের নামে হতে পারে এই দ্বিমাত্রিক নাম, হতে পারে পাখি, বৃক্ষ, উদ্ভিদের নামে কিন্তু তেমন কিছুই নয়, এই মৃদু সাধারণ নাম সকলের খুবই জানা। আমার প্রেমিকা প্রতম দেখেছি তাকে বহুদূরে উজ্জয়িনীপুরে, এখনো যেখানে থাকে সেখানে পৌঁছতে এক হাজার একশো কোটি নৌমাইল পথ পাড়ি দিতে হয়; […]
বদলে যাও, কিছুটা বদলাও
কিছুটা বদলাতে হবে বাঁশী কিছুটা বদলাতে হবে সুর সাতটি ছিদ্রের সূর্য; সময়ের গাঢ় অন্তঃপুর কিছুটা বদলাতে হবে মাটির কনুই , ভাঁজ রক্তমাখা দুঃখের সমাজ কিছুটা বদলাতে হবে… বদলে দাও, তুমি বদলাও নইলে এক্ষুনি ঢুকে পড়বে পাঁচজন বদমাশ খুনী , যখোন যেখানে পাবে মেরে রেখে যাবে, তোমার সংসার, বাঁশী, আঘাটার নাও । বদলে যাও, বদলে যাও, […]
সাধারণ জনগণ
বোঝাই ভর্তি স্বাধীনতার বুলি রাজনীতির দাপট ভীষণ-বেশ গনতন্ত্র অবরুদ্ধ তাই,আজ মুক্তি নিরুদ্দেশ ঝুলিতে আরো আছে কতো কী ক্ষমতার প্রলোভন ব্যাবহার করে শান্ত রাখবে জানি রাজনৈতিক বিশেষন আমরা অতি সাধারণ জনগন প্রেক্ষাপটে বদলাতে জানি না ভাঙতে পারি না,সেই নীতিকে চাই,রাখতে তোমাদের অন্ধ থাকো ভালো হে অবচেতন মন।

