মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম নদীর চরে
যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।।
তমাল তরু চাঁপা-লতার মত
জড়িয়ে কত জনম হ’ল গত,
সেই বাঁধনের চিহ্ন আজো জাগে
জাগে হিয়ার থরে থরে।।
বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদ কেন।
বনের কপোত কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে
চিরতরে হ’ল ছাড়াছাড়ি
নিঠুর ব্যাধের শরে।।
Related Articles
আমি দ্বার খুলে আর রাখবো না
আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো জানবে সবে গো, নাম ধরে আর ডাকবো না পালিয়ে যাবে গো।। এবার পূজার প্রদীপ হয়ে, জ্বলবে আমার দেবালয়ে জ্বালিয়ে যাবে গো, আর আঁচল দিয়ে ঢাকবো না পালিয়ে যাবে গো।। হার মেনেছি গো, হার দিয়ে আর বাঁধবো না দান এনেছি গো, প্রান চেয়ে আর কাঁদবো না হার […]
কেন কাঁদে পরান
কেন কাঁদে পরান কী বেদনায় কারে কহি সদা কাপে ভীরু হিয়া রহি রহি ।। সে সাথে থাকে নীল নভে আমি নয়ন জল সায়রে সাতাশ তারার সতিন সাথে সে যে ঘুরে মরে কেমনে ধরি সে চাঁদে রাহু নহি ।। কাজল করি যারে রাখি গো আঁখি পাতে , স্বপনে যায় সে ধুয়ে গোপন অশ্রু সাথে । বুকে […]
ও মন রমজানের ঐ রোজার শেষে
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ আসমানী তাগিদ।। তোর সোনা-দানা বালাখানা সব রাহেলিল্লাহ্। দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্।। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ গাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।। আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও […]


