ভালোবাসি, ভালোবাসি–
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি॥
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি॥
ভালোবাসি, ভালোবাসি–
সেই সুরে সাগরকূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে।
সেই সুরে বাজে মনে অকারণে
ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি॥
ভালোবাসি, ভালোবাসি–
ভালোবাসি, ভালোবাসি–
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি॥
Related Articles
মোরে বারে বারে ফিরালে
মোরে বারে বারে ফিরালে। পূজাফুল না ফুটিল দুখনিশা না ছুটিল, না টুটিল আবরণ ॥ জীবন ভরি মাধুরী কী শুভলগনে জাগিবে? নাথ ওহে নাথ, কবে লবে তনু মন ধন?। রাগ: নট-মল্লার তাল: একতাল রচনাকাল (বঙ্গাব্দ): 1313 রচনাকাল (খৃষ্টাব্দ): 1906 স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন more-bare-bare
আমার দিন ফুরালো
আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে গহন মেঘের নিবিড় ধারার মাঝে॥ বনের ছায়ায় জলছলছল সুরে হৃদয় আমার কানায় কানায় পূরে। খনে খনে ওই গুরুগুরু তালে তালে গগনে গগনে গভীর মৃদঙ বাজে॥ কোন্ দূরের মানুষ যেন এল আজ কাছে, তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে। বুকে দোলে তার বিরহব্যথার মালা গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা। মনে হয় তার চরণের ধ্বনি জানি– হার মানি […]
আর কত দূরে আছে সে আনন্দধাম
আর কত দূরে আছে সে আনন্দধাম। আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি ॥ রবি যায় অস্তাচলে আঁধারে ঢাকে ধরণী– করো কৃপা অনাথে হে বিশ্বজনজননী ॥ অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে– বৃথা খেলা, বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে। আজি সন্ধ্যাসমীরণে লহো শান্তিনিকেতনে, স্নেহকরপরশনে চিরশান্তি দেহো আনি ॥

