ওরা অকারণে চঞ্চল।
ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নব পল্লবদল॥
ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো
দিকে দিকে ওরা কী খেলা খেলালো,
মর্মরতানে প্রাণে ওরা আনে কৈশোরকোলাহাল॥
ওরা কান পেতে শোনে গগনে গগনে
নীরবের কানাকানি,
নীলিমার কোন্ বাণী।
ওরা প্রাণঝরনার উচ্ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার,
চির তাপসিনী ধরণীর ওরা শ্যামশিখা হোমানল॥
Related Articles
অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো।
অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো ॥ আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো ॥ এসো পুণ্যপথ বেয়ে এসো হে কল্যাণী– শুভ সুপ্তি, শুভ জাগরণ দেহো আনি। দুঃখরাতে মাতৃবেশে জেগে থাকো নির্নিমেষে আনন্দ-উৎসবে তব শুভ্র হাসি ঢালো ॥ রাগ: ইমনকল্যাণ তাল: কাহারবা […]
সকাতরে ওই কাঁদিছে সকলে
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা। কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা। যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।। সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে– মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।। ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে– কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।। কী হবে গতি, বিশ্বপতি, শান্তি […]
আমি যাব না গো অমনি চলে
আমি যাব না গো অমনি চলে। মালা তোমার দেব গলে॥ অনেক সুখে অনেক দুখে তোমার বাণী নিলেম বুকে, ফাগুনশেষে যাবার বেলা আমার বাণী যাব বলে॥ কিছু হল, অনেক বাকি। ক্ষমা আমায় করবে না কি। গান এসেছে সুর আসে নাই,হল না যে শোনানো তাই– সে-সুর আমার রইল ঢাকা নয়নজলে॥ aami-jabo-na-go

