কেন সারাদিন ধীরে ধীরে
বালু নিয়ে শুধু খেল তীরে!
চলে গেল বেলা, রেখে মিছে খেলা
ঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে।
অকূল ছানিয়ে যা পাও তা নিয়ে
হেসে কেঁদে চলো ঘরে ফিরে।
নাহি জানি মনে কী বাসিয়া
পথে বসে আছে কে আসিয়া।
কী কুসুমবাসে ফাগুনবাতাসে
হৃদয় দিতেছে উদাসিয়া।
চল্ ওরে এই খেপা বাতাসেই
সাথে নিয়ে সেই উদাসীরে।
Related Articles
না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে
না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে। ওগো কে আছে চাহিয়া শূন্য পথপানে, কাহার জীবনে নাহি সুখ, কাহার পরান জ্বলে। পড় নি কাহার নয়নের ভাষা, বোঝ নি কাহার মরমের আশা, দেখ নি ফিরে, কার ব্যাকুল প্রাণের সাধ এসেছ দ’লে। শিল্পীঃশাকিলা জাফর
ধনধান্যপুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
ধনধান্যপুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক – সকল দেশের সেরা; – ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে-দেশ, স্মৃতি দিয়ে ঘেরা; (কোরাস) – এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা। কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে! […]
দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে
দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে ।। হেমন্তের অভিসম্পাতে রিক্ত অকিঞ্চন কাননভূমি, বসন্তে হোক দৈন্যবিমোচন নব লাবণ্যধনে । শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব-আবরণে ।। বাজুক প্রেমের মায়ামন্ত্রে পুলকিত প্রাণের বীণাযন্ত্রে চিরসুন্দরের অভিবন্দনা । আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিল্লোলে হিল্লোলে, যৌবন পাক সম্মান বাঞ্ছিতসম্মিলনে ।। dey tora amay nuton kore (rabindra […]

