একুশে টিভি বাংলাদেশ সরাসরি সম্প্রচার
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই।
যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই।
ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত।
দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।
Related Articles
কয়েক রকম বাংলাবাজার
অনেক দিন পর বাংলাবাজার গিয়েছি। তাও বেশ কয়েক বছর আগে। ইচ্ছে হলো, দেখি ফুটপাতে বইয়ের দোকানগুলো আগের মতো আছে কি না। কলেজিয়েট স্কুলের উল্টোদিককার ফুটপাতে দেখি কিছু দোকান আছে। তবে আগের মতো গল্প-উপন্যাসের কালেকশন নেই। বেশির ভাগই পাঠ্যবই। আগে পাঠ্যবইয়ের তুলনায় গল্প-উপন্যাস-কবিতা-প্রবন্ধ-বিজ্ঞান-ইতিহাস-জীবনী ইত্যাদিই বেশি থাকত। এখন উল্টো হয়ে গেছে। মস্কো থেকে আসা প্রগতি প্রকাশনীর কী […]
রবীন্দ্রনাথ এবং নজরুলের পরই সৈয়দ হক
বাংলা সাহিত্য অতীতে এবং বর্তমানে প্রতিভাবান অনেক লেখকের সৃষ্টিসম্ভারে সমৃদ্ধ হয়েছে। তাদের মধ্যে কেউ ছিলেন কবি, কেবল ঔপন্যাসিক ও ছোট গল্পকার, কেউবা প্রসিদ্ধ হয়েছেন নাটক লিখে, কারও খ্যাতি অর্জিত হয়েছে প্রবন্ধকার ও সমালোচক হিসেবে, কারও ভাগ্যে খ্যাতি জুটেছে অনুবাদক হিসেবে। একই সঙ্গে এসব সৃজনশীল ও মননশীল সাহিত্যচর্চায় সফল হয়ে অমরতা লাভ করেছেন রবীন্দ্রনাথ এবং নজরুল […]

