এখন আর দেরি নয়, ধর্ গো তোরা হাতে হাতে ধর্ গো।
আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন-স্বর্গ॥
ওরে ঐ উঠেছে শঙ্খ
এখন আর দেরি নয়, ধর্ গো তোরা হাতে হাতে ধর্ গো।
আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন-স্বর্গ॥
ওরে ঐ উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দিরে যে—
লগ্ন বয়ে যায় পাছে, ভাই, কোথায় পূজার অর্ঘ্য?।
এখন যার যা-কিছু আছে ঘরে সাজা পূজার থালার’পরে,
আত্মদানের উত্সধারায় মঙ্গলঘট ভর্ গো।
আজ নিতেও হবে, আজ দিতেও হবে, দেরি কেন করিস তবে—
বাঁচতে যদি হয় বেঁচে নে, মর্তে হয় তো মর্ গো॥
Related Articles
আজি কোন সুরে বাঁধিব দিন-অবসান বেলারে
আজি কোন সুরে বাঁধিব দিন-অবসান বেলারে দীর্ঘ ধূসর অবকাশে সঙ্গীজনবিহীন শূন্য ভবনে ।। সে কি মূক বিরহস্মৃতিগু্ঞ্জরণে তন্দ্রাহারা ঝিল্লিরবে । সে কি বিচ্ছেদরজনীর যাত্রী বিহঙ্গের পক্ষধ্বনিতে ।। সে কি অবগুন্ঠিত প্রেমের কুন্ঠিত বেদনায় সমবৃত দীর্ঘশ্বাসে । সে কি উদ্ধত অভিমানে উদ্যত উপেক্ষায় গর্বিত মঞ্জীরঝঙ্কারে ।
পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে
পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে তোমার পরশ আসে কখন কে জানে ॥ কী অচেনা কুসুমের গন্ধে, কী গোপন আপন আনন্দে, কোন্ পথিকের কোন্ গানে ॥ সহসা দারুণ দুখতাপে সকল ভুবন যবে কাঁপে, সকল পথের ঘোচে চিহ্ন সকল বাঁধন যবে ছিন্ন মৃত্যু-আঘাত লাগে প্রাণে– তোমার পরশ আসে কখন কে জানে ॥
প্রেম এসেছিল নিঃশব্দচরণে।
প্রেম এসেছিল নিঃশব্দচরণে। তাই স্বপ্ন মনে হল তারে– দিই নি তাহারে আসন। প্রেম এসেছিল বিদায় নিল যবে, শব্দ পেয়ে গেনু ধেয়ে। বিদায় নিল যবে, শব্দ পেয়ে গেনু ধেয়ে। সে তখন স্বপ্ন কায়াবিহীন নিশীথতিমিরে বিলীন– দূরপথে দীপশিখা রক্তিম মরীচিকা॥ প্রেম এসেছিল নিঃশব্দচরণে। প্রেম এসেছিল তাই স্বপ্ন মনে হল তারে– দিই নি তাহারে আসন। প্রেম এসেছিল 04 […]

