আজ হারিয়ে যাওয়া অরণ্যের গভীরে
সে শুনতে পাচ্ছে শত্রুর আওয়াজ, পালাচ্ছে ছুটে
অন্যদের থেকে নয়, নিজেরই কাছ থেকে
পালাচ্ছে সেইসব সংঘবদ্ধতা জড়িয়ে ছিল আমাদের
জীবনের মানে থেকে
কারণ শ্ধু একবার,শুধুই একবার
একটাই অক্ষর বা নিঃস্তব্ধ খানিকটা বিরতি |
অতৃপ্ত ঢেউয়ের শব্দ
ঠেলে দেয় সত্যের মুখোমুখি আমায়
ব্যাখ্যার কিছু নেই
বলারও কিছু নেই, এই সব
অরণ্যের দরজাগুলি বন্ধ সব
সূর্য পরিক্রমা করে, জাগাতে গাছের পাতা
চাঁদ উঠছে সাদা ফলের মতন
মানুষ নিচু করছে মাথা
ভবিতব্যের কাছে |
Related Articles
বুকের মধ্যে বাহান্নটা আলমারি
বুকের মধ্যে বাহান্নটা মেহগনি কাঠের আলমারি। আমার যা কিছু প্রিয় জিনিস, সব সেইখানে। সেই সব হাসি, যা আকাশময় সোনালী ডানার ওড়াউড়ি সেই সব চোখ, যার নীল জলে কেবল ডুবে মরবার ঢেউ সেই সব স্পর্শ, যা সুইচ টিপলে আলোর জ্বলে ওঠার মতো সব ঐ আলমারির ভিতরে। যে সব মেঘ গভীর রাতের দিকে যেতে যেতে ঝরে পড়েছে […]
কেন্দ্র তুমি, বৃত্ত আমার
আকাশকে ভালোবেসে কেটেছে জীবন। আকাশের রঙ নীল তাই তো তোমার নাম রেখেছি নীলা! তোমার আবাস এ বুকে তাই কি আমার নাম দিয়েছ নিলয়? বিশাল আকাশ যেমন অসীম মমতায় ঘিরে থাকে পৃথিবীকে, তেমনি জড়িয়ে রাখতে চেয়েছি তোমাকে গভীর ভালোবাসায়। অগ্নিকুন্ড সূর্যকে ধারন করেছে আকাশ শুধু পৃথিবীকে উষ্ণ রাখতে, তেমনি অক্লেশে সয়েছি যন্ত্রনা যত শুধু তোমাকে ভালোবাসার […]
বৈশাখ (কবি – নিলয়)
যদি আকাশকে জিজ্ঞেস কর আজ তুমি কেন এত রুদ্র ? যদি বাতাসের কাছে জানতে চাও আজ তুমি কেন এত উন্মাতাল ? যদি প্রকৃতিকে শুধাও কিসের এত চঞ্চলতা আজ তোমার ? – সবাই বলবে, আজ বৈশাখ ! প্রকৃতির আহবানে উন্মাতাল আনন্দের অবগাহনে মাতোয়ারা পৃথিবীর সবচে গর্বিত সন্তানেরা – সাবাস – বাঙ্গালির বৈশাখ ! – নিলয় পহেলা […]

