শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার
জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা
ভূবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য
অপলক মুখশ্রীর শান্তি একঝলক;
শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু
কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত
শুধু কবিতার জন্য, আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়।
মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, মুধু কবিতার
জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি।
Related Articles
সূর্যের শহরে আঁধার যে জীবন
ট্র্যাফিকের যানজটে মৌনতার হকারেরা, গাড়ির গ্লাসে, বাসে ঝুলে ফেরি করে বেদনার প্রহর ! “এই যে, ‘কোটি টাকার স্বপ্ন’ বইটা নেবেন ? মূল্য কেবল দশ টাকা ! দশ টাকা ! দশ টাকা ! ঘাম বেঁচে দুমুঠো ভাত খাবো !” ফুটপাতে, ব্রিজের নিচে চন্দ্রিমার প্রেমিকারা, পার্কের ঝোপে, ওয়ান স্টার মোটেলে রপ্তানি করে পোড়া-স্বপ্নের বাসর ! “আজ একটু […]
আমার চোখে বলেছিলাম
এই দেশে জন্মেছি বলেই বিজ্ঞ বাউল, আমি তোমার আঙ্গুল ধরে টেনেছিলাম ধর্ম ও ফুল আমি তোমাকে স্পর্শ কোরে বলেছিলাম গভীরতায় আবার যখোন আসবো, আমি দেখিয়ে দেবো জল কেন যায় মাটির চিবুক ভিজিয়ে জলের স্রোত কে যায় চরৈবেতি… আমি তোমাকে শিখিয়ে দেবো শিকড় আমার শিকড়, আমি ফুল ফুটিয়ে ফুল ফুটিয়ে কি কোরে যাই মাটির নীচে মমতা […]
নয়নিমা
ব্যায়াম করিস তুই অবন্তিকা, নরম গোলাপি ম্যাটে শুয়ে, মিহি মিহি বাজনায় বডি তোর মৃদঙ্গ তালের ঢঙে ফুল-অন উরুকে ফোলায় পা দুটো ওপরে ওঠে, উলঙ্গ সাঁতারু, আয়নার পারা গুঁড়ো গুঁড়ো ভাসাস সঙ্গীতে ধোয়া উড়ন্ত বকের ডানা, কাকে দিবি বলে কাঁচা মাটি মাখছিস আঁটোসাঁটো লোভনীয় পাছাকে দুলিয়ে ?

