ধারা বয়ে যায়
ঝর ঝর ঝরে বাদলের ধারা
অবিরাম বৃষ্টিতে কাঁপছে সৃষ্টি
শরীর আমার ঘন ঘন শিহরীত
কখনোবা জলের আঙুল
কে যেন ছোঁয়ালো পিঠে।
আমি বলে উঠি_
কে তুমি অদেখা, কুয়াশায় লেখা
বাড়াও একটি হাত।
চারদিকে কালো, সন্ধ্যা ঘনালো
মনে হয় বুঝি রাত।
ফোঁটায় ফোঁটায় জল তরঙ্গ
পাতায় পাতায় ঝরে_
শুধু মনে হয়, ধারা বয়ে যায়
জল পড়ে পাতা নড়ে।
এতো প্রকৃতির সিক্ত হওয়ার
আসক্তি চিরদিন।
জলের ভেতর জল মিশে যায়
কে যেন বাজায় বীণ।
সিক্ত তারের ঝংকারে বাজে
রক্তের রিন রিন।
Related Articles
গোলাপ ফোটাবো
ওষ্ঠ বাড়িয়ে দাও গোলাপ ফোটাবো, বঙ্কিম গ্রীবা মেলো ঝরনা ছোটাবো। যুগল পাহাড়ে পাবো অমৃতের স্বাদ, জ্ব’লে যাবে দুই ঠোঁটে একজোড়া চাঁদ। সুন্দরীর নৌকো ঢুকাবো বঙ্গোপসাগরে, অতলে ডুববো উত্তাল আশ্বিনের ঝড়ে। শিউলির বোঁটা থেকে চুষে নেবো রস, এখনো আমার প্রিয় আঠারো বয়স। তোমার পুষ্পের কলি মধুমদগন্ধময়, সেখানে বিন্দু বিন্দু জমে আমার হৃদয়।
মধুপুরে
মনটা ভীষণ উড়ূ উড়ূ, আমি যেন উড়ো পাতা, ঝাউবনের কান্না শুনি বুকের মধ্যে সারা দুপুর_ উড়তে উড়তে কোথায় যাবো, ঠিকানা ঠিক কোথায় পাবো নাকি শেষে হারিয়ে যাবো, এই আমি উড়ো পাতা, উড়ো পাতা! মনটা ভীষণ উড়ূ উড়ূ টেবিলে বই, লেখার কাগজ, ঝড় বয়ে যায় মনের ভেতর; সব উড়ে যায় আমিও যাই। মনটা ভীষণ উড়ূ উড়ূ […]
কথোপকথন-২
কী হয়েছে ?কাপালে ভাঁজ কেন ? চোর-ডাকাতি ? আমাকে খুলে বলো সকাল বেলার শ্বেতপদ্মের রোদে সন্ধেবেলার বিষাদ সেজে আছো । কী হয়েছে আমাকে খুলে বলো হারিয়ে গেছে পায়ের তোড়া মল ? ঠিকানা-লেখা খুচরো ছেঁড়া পাতা ? গোপন চিঠি ? গলার রত্ন হার ? কী বললে ? এক বৃষ্টিপাগল দিনের মৌ মাখানো স্মৃতির গন্ধ ? সেকি […]


