অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে।
কখন্ তুমি এলে, হে নাথ, মৃদু চরণপাতে?।
ভেবেছিলেম, জীবনস্বামী, তোমায় বুঝি হারাই আমি–
আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে ॥
যে নিথীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো
তারি মাঝে তুমি তোমার ধ্রুবতারা জ্বালো।
তোমার পথে চলা যখন
ঘুচে গেল, দেখি তখন
আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে ॥
রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ):১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯১০
Related Articles
সীমানাগুলো
সীমানা আছে, সীমানা ছিল- সীমানাগুলো কোথায়? সীমানাগুলো মাথায়। সীমানাগুলো থাকবে কতকাল? সীমানারা সব যাক-না গতকাল! সীমানা আছে ভূগোলজুড়ে সীমানা আছে ক্রমতাজুড়ে সীমানা আছে দৃষ্টিজুড়ে সীমানা আছে কৃষ্টিজুড়ে সীমানা দেহ-মনও জুড়ে সীমানা সন্দেহ জুড়ে- সীমানাগুলো কোথায়? আকাশজুড়ে বাতাসজুড়ে সীমানাগুলো মাথায়! সীমানাগুলো থাকবে কতকাল? সীমানাগুলো যাক-না গতকাল!
ভ্রূণ
যে একটি ভ্রূণ নষ্ট করতে পারে সে ইচ্ছে করলেই একঝাঁক তুলতুলে শিশুকে কুয়োর কাছে ডেকে এনে আচমকা ধাক্কা দিতে পারে। যে একটি ভ্রূণ নষ্ট করতে পারে সে বাগানের সমস্ত গোলাপ গাছ উপড়ে ফেলতে পারে স্নানের পুকুরে নামাতে পারে অসংখ্য হাঙর। যে একটি ভ্রূণ নষ্ট করতে পারে বিশাল জনসভায় সে শখ করে ছেড়ে দিতে পারে একলক্ষ […]
কোনো ফুলের বাগান নেই
আমাদের কোনো ফুলের বাগান নেই, তবু পৃথিবীর এই দুঃসময়ে নীলা তার টবটিতে ফুটিয়েছে রজনীগন্ধার কটি কলি, বারান্দার সঙ্কীর্ণ আলোক আর অপ্রচুর বাতাস সত্ত্বেও কেমন ফুটেছে তার হাসি, সজীব ডালটি যেন মনেহয় স্বচ্ছেন্দে উঠেছে বেড়ে হৃদয়ের উর্বর মাটিতে; দুবেলা আমাকে সে দেখায় তার রজনীগন্ধার এই চারা, বলে-আলো ও বাতাসহীন প্রতিকূল পরিবেশেও দেখো কেমন ফুটেছে এই প্রকৃতির […]

