কথা বলি আমি ঝরে যায় ঝরাপাতা
হাওয়ায় উড়ছে তোমাদের হালখাতা।
তোমাদের সাথে ব্যবধান চিরদিন
হিসেব নিকেশ মেলে না তো কোনো দিন।
সামনে কেবল খোলা আছে এক পথ
এই পথে কবে চলে গেছে সেই রথ।
রথের মেলায় এসেছিল এক ছেলে
বিস্ময়ভরা চোখের পাপড়ি মেলে।
ওই সেই ছেলে হারিয়ে গিয়েছে মাঠে
তাকে খুঁজে ফিরি হাটেবাটে ঘাটেঘাটে।
তার চোখে জ্বলে আগামী দিনের রোদ
পোশাকে তো তার ছিল সম্ভ্রম বোধ
সাহসের কথা বলতো সে আগেভাগে
এখন সে নেই বলো তো কেমন লাগে।
Related Articles
তোমার কাছেই
সকাল নয়, তবু আমার প্রথম দেখার ছটফটানি দুপুর নয়, তবু আমার দুপুরবেলার প্রিয় তামাশা ছিল না নদী, তবুও নদী পেরিয়ে আসি তোমার কাছে তুমি ছিলে না তবুও যেন তোমার কাছেই বেড়াতে আসা! শিরীষ গাছে রোদ লেগেছে শিরীষ কোথায়, মরুভূমি! বিকেল নয়, তবু আমার বিকেলবেলর ক্ষুৎপিপাসা চিঠির খামে গন্ধ বকুল তৃষ্ণা ছোটে বিদেশ পানে তুমি ছিলে […]
অপেক্ষা
কেউ যদি অপেক্ষায় থাকে তাহলে সে-ই জানে অপেক্ষার শীতকালগুলি কী দীর্ঘ, অপেক্ষা মানে শত শত বন্ধ ঘড়ি পৃথিবীর রেলস্টেশনগুলি সব নিঃশব্দ, এ অপেক্ষার চেয়ে দুঃখ আর কিছু নেই, এই অপেক্ষার চেয়ে সুখ আর কিছু নেই; তুমি যদি অপেক্ষা করতে না জানো তাহলে ভালোবাসতে যেও না, ভালোবাসতে হলে আগে অপেক্ষা করতে শিখতে হয় যদি অপেক্ষা করতে […]
কবিদের প্রতি নারীগণ
তিনি যেদিকে লইয়া যাইবে আমাকে সেই দিকেই যাইবো। ভাবিয়াছিলাম দিন আমার এমনি করিয়া হয়তো কাটিয়া যাইবে অথচ, তাহার সহিত না গিয়া যদি অগ্নিকুন্ডে ঝাঁপ দিতাম তাহা হইলে পাইতাম নিষ্কৃতি, নিস্তার। তবুও গিয়াছিলাম তাহার সহিত। পথিমধ্যে এক খঞ্জের সহিত সাক্ষাৎ তিনি একতারা না বাজাইয়া, আমাকে অবলোকন করিলেন দুই, এক, মিনিট বলিলেন, দিন সমান যায় না আঁকাবাঁকা […]

