সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে
অরুণ-বরণ পারিজাত লয়ে হাতে।
নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে,
একা চলি গেলে তোমার সোনার রথে,
বারেক থামিয়া মোর বাতায়নপানে
চেয়েছিলে তব করুণ নয়নপাতে।
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে।
স্বপন আমার ভরেছিল কোন্ গন্ধে
ঘরের আঁধার কেঁপেছিল কী আনন্দে,
ধুলায় লুটানো নীরব আমার বীণা
বেজে উঠেছিল অনাহত কী আঘাতে।
কতবার আমি ভেবেছিনু উঠি-উঠি
আলস ত্যজিয়া পথে বাহিরাই ছুটি,
উঠিনু যখন তখন গিয়েছ চলে–
দেখা বুঝি আর হল না তোমার সাথে।
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে।
Related Articles
ক্যালগেরি
আমার জন্ম বাংলাদেশে কিন্তু বার্লিন একদিন আমি খুব পছন্দ করেছিলাম, বার্লিনই আমার প্রথম দেখা পশ্চিম প্রথম প্রেমের মতো প্রথম দেখা সব কিছুই সুন্দর, বার্লিন, তোমাকে আমি ভুলিনি; আমার এখনো মনে পড়ে তোমার মেয়েদের শীতকাল শীতের উদ্ভিদের মতো মসৃণ ঊরু, উষ্ণ ঠোঁট লাল গণ্ডদেশজুড়ে পাকা আপেলের মাদকতা, আমি সেসব কিছুই ভুলিনি, তোমার অশ্রু, তোমার ভালোবাসা তোমার […]
হাত
আবার আমি তোমার হাতে রাখবো বলে হাত গুছিয়ে নিয়ে জীবনখানি উজান ডিঙি বেয়ে এসেছি সেই উঠোনটিতে গভীর করে রাত দেখছ না কি চাঁদের নীচে দাঁড়িয়ে কাঁদি দুঃখবতী মেয়ে ! আঙুলগুলো কাঁপছে দেখ, হাত বাড়াবে কখন ? কুয়াশা ভিজে শরীরখানা পাথর হয়ে গেলে ? হাত ছাড়িয়ে নিয়েছিলাম বর্ষা ছিল তখন, তখন তুমি ছিঁড়ে খেতে আস্ত কোনও […]
রাডার
৪৯. রাডার একটা কিছু করুন। এভাবে আর কদিন চলে দিন ফুরালে হাসবে লোকে দুঃসময়ে আপনি কিছু বলুন একটা কিছু করুন। চতুর্দিকে ভালোবাসার দারুণ আকাল খেলছে সবাই বেসুর-বেতাল কালো-কঠিন-মর্মান্তিক নষ্ট খেলা, আত্মঘাতী অবহেলো নগর ও গ্রাম গেরস্থালি বনভূমি পাখপাখালি সব পোড়াবে, সময় বড়ো দ্রুত যাচ্ছে ভাল্লাগে না ভাবটা ছেড়ে সত্যি এবার উঠুন একটা কিছু করুন। দিন […]
2 thoughts on “সুন্দর তুমি এসেছিলে”
Comments are closed.


এটা খুবই দু:খজনক, এমন একটি সাইটে কবিতার নাম ভুল, তাও রবীন্দ্রনাথের
এটার নাম স্বপ্নে
আপনার মন্ত্যবের সমর্থনে তথ্য দিন, আপনার সহায়তা আমাদের কাম্য ।