নগরে ও গ্রামে জমেছে ভিড়
ভগ্ননীড়,-
ক্ষুদিত জনতা আজ নিবিড়।
সমুদ্রে জাগে না বাড়বানল,
কী উচ্ছল,
তীরসন্ধানী ব্যাকুল জল।
কখনো হিংস্র নিবিড় শোকে;
দাঁতে ও নখে-
জাগে প্রতিজ্ঞা অন্ধ চোখে।
তবু সমুদ্র সীমানা রাখে,
দুর্বিপাকে
দিগন্তব্যাপী প্লাবন ঢাকে।
আসন্ন ঝড়ো অরণ্যময়
যে বিস্ময়
ছড়াবে, তার কি অযথা ক্ষয়?
দেশে ও বিদেশে লাগে জোয়ার,
ঘোড়সোয়ার
চিনে নেবে দৃঢ় লোহার,
যে পথে নিত্য সূর্যোদয়
আনে প্রলয়,
সেই সীমান্তে বাতাস বয়;
তাই প্রতীক্ষা- ঘনায় দিন
স্বপ্নহীন।।
Related Articles
মহারাজ, আমি তোমার
মহারাজ, আমি তোমার সেই পুরনো বালক ভৃত্য মহারাজ, মনে পড়ে না? তোমার বুকে হোঁচট পথে চাঁদের আলোয় মোট বয়েছি, বেতের মতো গান সয়েছি দু’হাত নিচে, পা শূন্যে- আমার সেই উদোম নৃত্য মহারাজ, মনে পড়ে না? মহারাজ, মনে পড়ে না? মহারাজ, চাঁদের আলোয়? মহারাজ, আমি তোমার চোখের জলে মাছ ধরেছি মাছ না মাছি কাঁকরগাছি একলা শুয়েও […]
সীমাদের বাড়ি
আমাকে বসিয়ে রেখে যে যে পথে পারছে লুকিয়ে দেখছে, আমি লোকটি কেন অলীক আশায় বসে আছি পথে৷ অথচ, সে যে, লুকিয়ে আছে, তিনি যে লুকিয়ে আছেন আমার আশায়, আমি যে আছি, তাহার মধ্যহৃদে, তিনি একথা জেনেও না জানার ভান করে লুকিয়ে লুকিয়ে দেখছেন, আমি সীমাকে কখনো কোনোদিন তাদের শালগাড়িয়ার নীল বাড়িটিতে যাবো, কি, না৷ ইতিপূর্বে […]
মাতাল ও মাছকন্যা
অনুবাদ:চয়ন খায়রুল হাবিব এক্কেবারে নেংটো মেয়েটি ঢোকবার সময় পানাশালাত বেশ ক’জন জোয়ান মর্দ বসে বসে পান করছিল। পান করতে করতে,ওরা মেয়েটির দিকে থু থু থু…করে থুতু ছিটাচ্ছিল। সবে সাগর থেকে উঠে আসা মেয়েটি এসবের কিছুই বুঝতে পারছিল না। মেয়েটি পথ হারানো মাছকন্যা । টিটকারি থু থুক্কার জ্বলজ্বলে মাংশ ছুয়ে পিছলে পিছলে খসে পড়ছিল। খিস্তি খেউড়ে […]

