স্নান করে উঠে কতক্ষণ
ঘাটে বসে আছে এক উন্মাদ মহিলা
মন্দিরের পিছনে পুরনো
বটগাছ। ঝুরি।
ফাটধরা রোয়াকে কুকুর।
অনেক বছর আগে রথের বিকেলে
নৌকো থেকে ঝাঁপ দিয়ে আর ওঠেনি যে-দস্যি ছেলেটা
এতক্ষণে, জল থেকে
সে ওঠে, দৌড় মারে, ঝুরি ধরে খুব দোল খায়
সারা গা শ্যাওলায় ভরা, একটা চোখ মাছে খেয়ে গেছে
কেউ তাকে দেখতে পায় না, মন্দিরের মহাদেবও ঢুলছে গাঁজা খেয়ে
সেই ফাঁকে, এরকম দুপুরবেলায়–
সে এসে মায়ের সঙ্গে মাঝে মাঝে দেখা ক’রে যায়।
Related Articles
যদি পারো দু:খ দাও
যদি পারো দু:খ দাও, আমি দু:খ পেতে ভালোবাসি দাও দু:খ, দু:খ দাও – আমি দু:খ পেতে ভালোবাসি। তুমি সুখ নিয়ে থাকো, সুখে থাকো, দরজা হাট-খোলা। আকাশের নিচে, ঘরে , শিমূলের সোহাগে স্তম্ভিত আমি পদপ্রান্ত থেকে সেই স্তম্ভ নিরীক্ষণ করি। যেভাবে বৃক্ষের নিচে দাঁড়ায় পথিক, সেইভাবে একা একা দেখি ঐ সুন্দরের সংশ্লিষ্ট পতাকা। ভালো হোক মন্দ […]
দুঃখ
রিকশাচালকের দুঃখ মদ খেলে বউ রাগ করে বাড়িওয়ালাটির দুঃখ ভাড়াটে উঠতে চাইছে না স্ত্রীর দুঃখ স্বামী অমানুষ পার্টির ছেলের দুঃখ আমার আগে এই চাকরি ও কী করে পায় দুর্গা প্রতিমার দুঃখ যত্ন করে চোখ আঁকল না কারিগর আমার দুঃখটি হল কাক। পাঁচিলে বসার জায়গা, ভোরে— পাশের দোতলা ঘরে নাইট ডিউটি করে এসে যে শুয়েছে, তার […]
আমার লোকেরা গান গায়
আমার লোকেরা গান গায় আর সবজি চাষ করে- আমার লোকেরা গান গায় আর শীতের সবজি তোলে, শীতের সবজি তারা ঘরে তুলতে পারে না ট্রাকে তোলে; ট্রাকে তুলে তারা খুব বেশি পয়সা পায় না, বড়জোর উৎপাদন-ব্যয় উঠে আসে, যদি আসে, আসবেই উঠে ব্যয়টা এমন কোনো গ্যারান্টি মধ্যস্বত্বভোগীরা দেয় না, তাদের কী দায় কৃষকের মুখে তাকানোর? তবু […]

