নগরে ও গ্রামে জমেছে ভিড়
ভগ্ননীড়,-
ক্ষুদিত জনতা আজ নিবিড়।
সমুদ্রে জাগে না বাড়বানল,
কী উচ্ছল,
তীরসন্ধানী ব্যাকুল জল।
কখনো হিংস্র নিবিড় শোকে;
দাঁতে ও নখে-
জাগে প্রতিজ্ঞা অন্ধ চোখে।
তবু সমুদ্র সীমানা রাখে,
দুর্বিপাকে
দিগন্তব্যাপী প্লাবন ঢাকে।
আসন্ন ঝড়ো অরণ্যময়
যে বিস্ময়
ছড়াবে, তার কি অযথা ক্ষয়?
দেশে ও বিদেশে লাগে জোয়ার,
ঘোড়সোয়ার
চিনে নেবে দৃঢ় লোহার,
যে পথে নিত্য সূর্যোদয়
আনে প্রলয়,
সেই সীমান্তে বাতাস বয়;
তাই প্রতীক্ষা- ঘনায় দিন
স্বপ্নহীন।।
Related Articles
এটাই নিয়তি
গেদু মিয়া মধু মিয়া যদু মিয়া আর পথেঘাটে যাকে দেখে তাকে ধরে মার। এরা হল গায়েঁর নেতা বাউন্ডুলেন দল মানে নাকো জ্ঞানী গুনী দেখায় বাহুবল। বাবা-মার কথামত চলেনাতো এরা এলোমেলো ভাবে শুধু পথেঘাটে ঘোরা। লেখাপড়া করেনা কেউ যায়না স্কুলে নেশা করা মদ খাওয়া এসবই চলে। পথেঘাটে যদি কোন মা-বোনেরা চলে শিষ দিয়ে এরা শুধু বাজে […]
প্রতিক্ষার শোকগাথা
তোমার চোখের মতো কয়েকটি চামচ পড়ে আছে দ্যাখো প্রশান্ত টেবিলে আর আমার হাত ঘড়ি নীল ডায়ালের তারা জ্বলছে মৃদু আমারই কব্জিতে ! টুরিস্টের মতো লাগছে দেখতে আমাকে সাংবাদিকের মতো ভীষণ উৎসাহী এ মুহূর্তে সিগ্রেটের ছাই থেকে শিশিরের মতো নম্র অপেক্ষার কষ্টগুলি ঝেড়ে ফেলেছি কালো এ্যাসট্রেতে ! রেস্তোরাঁয় তুমি কি আসবেনা আজ স্বাতী ? তোমার কথার […]
আধখানা বেলা
হরতকি – হেমলক , বারুদের পিপাসা কারে তুমি বেছে নিলে হৃদয়ের নিবিড়ে? হে পথিক , কারে তুমি বেছে নিলে পাথেয় , নির্মান , নচিকেতা , বিনাশ , না , স্বাস্থ্য? সারারাত কাঠ কাটে ঘুন পোকা গোপনে , সারারাত ধ’রে তরু বোনে কিছু ফুলকে , বোনে কিছু সকালের কুসুমের তনিমা হে পথিক , কারে তুমি বেছে […]

