ঘরময় একটি পাতাবাহার।
আজ, জন্মদিন অরুণার
চোখ দুটি যামিনী রায়ের আঁকা,
মুখখানি প্রথম কদমফুল। মন্দাক্রান্ত ছন্দ-মাখা
আষাঢ়স্য প্রথম দিবস। বিরহের গান
আজ তার জন্মদিন। নদীও আবেগে ছন্দময়।
দু’কূল প্লাবিত। সূর্যাস্তেও সূর্যোদয়
তোমাকেই জানি জীবনের চলন্তিকা, অভিধান
Related Articles
অন্তরটনিক
বিড়ি ফুঁকিস অবন্তিকা চুমুতে শ্রমের স্বাদ পাই বাংলা টানিস অবন্তিকা নিঃশ্বাসে ঘুমের গন্ধ পাই গুটকা খাস অবন্তিকা জিভেতে রক্তের ছোঁয়া পাই মিছিলে যাস অবন্তিকা ঘামে তোর দিবাস্বপ্ন পাই
খোকার সাধ
আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি। সূয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে, ‘হয়নি সকাল, ঘুমো এখন’- মা বলবেন রেগে। বলব আমি, ‘আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাক, হয়নি সকাল- তাই বলে কি সকাল হবে না কা! আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে […]
কবিকে লিখতে দাও
তুমি কথা বলো চোখ দিয়ে, ঠোঁট দিয়ে নয়, অকাট মূর্খ আমি সে ভাষা বুঝতে কষ্ট হয়। আঙুল ভাসিয়ে দিয়ে বাতাসে চিত্রকলা আঁকো, জোছনার কাঁথা মুড়ে নক্ষত্রের পালঙ্কে শুয়ে থাকো। তোমার গহন চুলে আকাশ ছড়িয়ে দেয় নীল, শাড়ির আঁচল থেকে উড়ে যায় ধবল গাঙচিল। আমি তো গো-মূর্খ বুঝি না কিছুই এই ভাষা, জয়ের স্বপ্ন নিয়ে অযথা […]

