জন্মান্ধ বললে ভুল হবে৷ ইদানীং আমার চোখ
ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে
বাতাস কি মুখরিত, আর্তনাদে?
সঞ্জয়, যুদ্ধের গতি কোন দিকে?
পাণ্ডবরা কী রচনা করেছে বূ্হ্য? অর্জুণ কী এখনো
কুরুক্ষেত্রে?
কোন্ মন্ত্রবলে প্রতিপক্ষ দুর্জয়, সঞ্জয়?
বলো, তবে কী শূন্য হাতে কেবলি বিলাপ, আমার? গর্ভগৃহে
পালিয়ে জীবন? না-কি
অন্ধতাই জীবন, করুণাঘন মৃত্যু?
Related Articles
তোমাকে চেনে?
ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট ডিনার খাচ্ছ রোজ। সে তোমাকে চেনে? যে খাট-পালঙ্গে শুয়ে স্বপ্নে তুমি চাঁদ সদাগর সে তোমাকে চেনে? যে আয়নাকে শরীরের সব তিল, সর্বস্ব দেখালে সে তোমাকে চেনে? যেন মেয়ে-দেখা, এত বেছে ঐ পর্দা কিনেছিলে ও তোমাকে চেনে? এই কালো টেলিফোন, ওয়ার্ডরোব, লং প্লেয়িং, টিভি এই সব থাক্-থাক্ বই, সোফা, নেপালী মুখোশ কে […]
মা দিবস
মা তো আছেন সব দেখে নিবেন, বুঝে নিবেন, সামলে নিবেন এখন, যখনতখন, অকাতরে, নির্বিচারে সব ভার চাপাই- বন্দিনী মা, আমাদের করতলে! একাকিনী! নিঃশ্বাস ভারী, কুঁজো হয়ে মুখ বুঁজে শিঁরায় টান পড়া পায়ে ছুটাছুটি আমাদের আব্দারে, বেঢপ বেয়াদবির আহ্লাদে! মাঝে মাঝে মা চ্যাচাঁন অস্থিরতায় দাপিয়ে চলেন এ ঘরে, ও ঘরে- সচকিত ছেলে প্রিয়া কে বোঝায় আরে […]
সুখের অ-সুখ
মন খারাপের চাদর সরিয়ে সুখের মুখ খুঁজি সুখের আমার অ-সুখ করেছে দুঃখ আমার নিশিদিন আমি যে তাই দুঃখ বিলাসী । সুখ, তুমি কেমন আছ ? একটিবার আসতে পারো আমার যত দুঃখ আছে দু’ ডানাতে ভাসাতে পারো ? সুখ, তোমার বসত কোথায় ? একটিবার আসতে পারো আমার দুঃখ দিয়ে তুমি সুখের বসত গড়তে পারো ? […]

