বুঝি তোমার চাউনি বুঝি
থাকবে না আর গলিঘুঁজি
থাকবে না আর ছাউনি আমার কোথাও
ও প্রমোটার ও প্রমোটার
তোমার হাতে সব ক্ষমতার
দিচ্ছি চাবি, ওঠাও আমায় ওঠাও |
তুমিই চিরনমস্য, তাই
তোমার পায়ে রত্ন জোটাই
তোমার পায়েই বিলিয়ে দিই শরীর—
যাঁর যা খুশি বলুন তিনি
করবে তুমি কল্লোলিনী
ভরসা কেবল কলসি এবং দড়ির |
আমার বলে রইলো শুধু
বুকের ভেতর মস্ত ধু ধু
দিয়েছি সব যেটুকু ছিল দেবার
ঘর ছেড়ে আজ বাইরে আসি
আমরা কজন অন্তেবাসী
শবসাধনার রাত কাটাব এবার |
Related Articles
তোমার চোখ এতো লাল কেন ?
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের […]
নিত্যযাত্রী
যেভাবে একফালি মেঘের জলদেশে কিছুকাল থেকে আসে ঝর্ণার আপেলবাগান পেরিয়ে যাওয়া গা-বাঁচানি যানজট বা সাজানো পথ অবরোধের সঙ্গে পেরোতে চাওয়া সময়ের সম্পর্কের কথা আমরা জানি ; কেননা শেষাবধি ঈশ্বরও তো দুরকমের , হয় সে মানুষের মত দেখতে নয়তো কোনো কিছুরই মত দেখতে নয়, অর্থাৎ যাকে বলা হয় নিরাকার— সাবঅ্যাটমিক লেভেলে বাড়তে থাকে ফাঁক দিয়ে গলে […]
কুমারসম্ভব
পেছনের সব টান যাক চুকে বুকে | বন্ধ কর হাপু-গান সারা পিঠ ঘা করছে নিজেরই চাবুকে | এখন পড়ন্ত বেলা ছায়াই শুধু পিছু হাঁটে শেষ করো খেলা সামনে যখন সব মাঠে সগৌরবে ছুটেছে রণপায় লাঠি হাতে কি তুমি দৌড়োবে এখুনি কালের এক ফুঁয়ে নিবে তো যাবেই, তার আগেই বাপু, হে স্বয়ং সূর্যের কাছ থেকে অল্পস্বল্প […]

