বাবুরাম সাপুড়ে,
কোথা যাস্ বাপুরে?
আয় বাবা দেখে যা,
দুটো সাপ রেখে যা—
যে সাপের চোখ্ নেই,
শিং নেই, নোখ্ নেই,
ছোটে না কি হাঁটে না,
কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস্ ফাঁস্,
মারে নাকো ঢুঁশ্ঢাঁশ,
নেই কোনো উৎপাত,
খায় শুধু দুধ ভাত,
সেই সাপ জ্যান্ত
গোটা দুই আন্ত!
তেড়ে মেরে ডাণ্ডা
ক’রে দিই ঠাণ্ডা৷
Related Articles
হেমলক কেউ ছিল না…
আমি কেউ না; কখনও কেউ ছিলাম না, তাই বিদায় নেব পরিত্যক্ত অবহেলা জানি কিছুই আসবে না, কিছুই যাবে না আমি কেউ না; কখনই কেউ ছিলাম না । আমাকে ফেরানোর মিথ্যে অভিনয়, কুমির কান্না কোন কিছুই আমার জন্যে ছিলনা, আমি জানি নষ্ট ফুল কে আর যাই হোক, ভালবাসা যায় না । -বিদায়ী এপিটাফ তাই বলে যায় […]
বন রহস্য
রুমালখানি ফেলে এলাম দূর বনে, গাছের দুঃখ মুছিয়ে দিতে আমার কথা মনে আছে বোকা হরিণ? পাগলী মেয়ে কেউ কখনো এই প্রবাসে বৃষ্টি ভেজে? তুমি এখন ঘুমাতে যাও বকুল তোমার বিষণ্নতা খালি চোখে দাঁড়িয়ে দেখি চশমার এই কালো ফ্রেমে এত শিশির কখন জমে শিশির নাকি বিষাদ অশ্রু, সবই ধু-ধু বিস্মরণে ভূবিদ্যা পড়ার মতো জাদুঘরবা কোথায় পাবে, […]
এখন দূরে ডাকছে কেউ
তোমার যদি ঘুম পেয়েছে, ঘুমোতে যাও তুমি আমার নেই বিছানা, নেই ঘর। তারার নিচে এখন চিৎ আমার জন্মভূমি চতুর্দিকে ক্রন্দনের স্বর। এখন চাঁদ অন্নহীনের শূন্য কাঁসার থাল আছাড় দেয় আলো মাটির ‘পর। আমার চোখে ঘুম আসে না, নদীর পানি লাল হাড়ের মতো শাদা নদীর চর। এখন দূরে ডাকছে কেউ, পাথার ভেঙে আসে ও কার এত […]

