সমুদ্র শেষ হ’লো,
আজ দুরন্ত অন্ধকার ডানা ঝাড়ে
উড়ন্ত পাখির মতো |
সমুদ্র শেষ হ’লো
গভীর বনে আর হরিণ নেই,
সবুজ পাখি গিয়েছে ম’রে,
আর পাহাড়ের ধূসর অন্ধকারে
দুরন্ত অন্ধকার ডানা ঝাড়ে
উড়ন্ত পাখির মতো |
সমুদ্র শেষ হ’লো,
চাঁদের আলোয়
সময়ের শূণ্য মরুভূমি জ্বলে |
Related Articles
নির্জন স্বাক্ষর
তুমি তা জানো না কিছু, না জানিলে- আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য ক’রে! যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের ‘পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার! তোমার এ জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল? আমার বুকের ’পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও […]
মাতৃছায়া
হারিয়ে কানের সোনা এ-বিপাকে কাঁদো কি কাতরা? বাইরে দারুন ঝড়ে নুরে পড়ে আনাজের ডাল, তস্করের হাত থেকে জেয়র কি পাওয়া যায় ত্বরা – সে কানেট পরে আছে হয়তো বা চোরের ছিনাল ! পোকায় ধরেছে আজ এ দেশের ললিত বিবেকে মগজ বিকিয়ে দিয়ে পরিতৃপ্ত পন্ডিত সমাজ। ভদ্রতার আবরণে কতদিন রাখাযায় ঢেকে যখন আত্মায় কাঁদে কোনো দ্রোহী […]
বৃষ্টির বিবৃতি
তোমার তুলনা মতে নৈশব্দের পাথর ফেটেছে নিরুত্তর শিলাস্তর তবু আমি স্পর্শ করে বুঝি দিনান্তের তাপটুকু লেগে আছে পাষানে খানিক, নির্মম আবেগে তাই গ্লানিতেই গ- চেপে ধরি। কবে যে তোমার চোখ পৃথিবীর প্রথম আগুনে লোভীর জিহ্বার মতো তুলে নীল শিখার ঝিলিক প্রতিশ্রুতি দিয়েছিল অবিরাম চুম্বনে চাপনে আমার বিদীর্ণ ওষ্ঠে লেপে দেবে রক্তের লালচ এখনো তেমনি আছি […]
