কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে’
কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে, কে তুমি পাহাড়-চূড়ে?
হায় ঋষি দরবেশ,
বুকের মানিকে বুকে ধ’রে তুমি খোঁজ তারে দেশ-দেশ।
সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুঁজে,
স্রষ্টারে খোঁজো-আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে!
ইচ্ছা-অন্ধ! আঁখি খোলো, দেশ দর্পণে নিজ-কায়া,
দেখিবে, তোমারি সব অবয়বে প’ড়েছে তাঁহার ছায়া।
শিহরি’ উঠো না, শাস্ত্রবিদের ক’রো না ক’ বীর, ভয়-
তাহারা খোদার খোদ্ ‘ প্রাইভেট সেক্রেটারী’ ত নয়!
সকলের মাঝে প্রকাশ তাঁহার, সকলের মাঝে তিনি!
আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি!
রত্ন লইয়া বেচা-কেনা করে বণিক সিন্ধু-কুলে-
রত্নাকরের খবর তা ব’লে পুছো না ওদের ভুলে’।
উহারা রত্ন-বেনে,
রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে!
ডুবে নাই তা’রা অতল গভীর রত্ন-সিন্ধুতলে,
শাস্ত্র না ঘেঁটে ডুব দাও, সখা, সত্য-সিন্ধু-জলে।
Related Articles
আমার পরিচয়
ভুলে যাও ভিটেমাটিদেশ তুমি উদ্বাস্তু, আশ্রিত। তোমার স্বদেশ বলে কিছু নেই তুমি পরগাছা, তুমি মৃত তোমার সামাজিকতা, তোমার পারিপার্শ্বিক তোমার চেহারা তোমার চালচলন উদ্বাস্তুর; আমাদের ঘৃণা-করুণায় তোমার জীবন এদেশ তোমার নয় এই ভিটেমাটিজমিন তোমার নয় তুমি আশ্রিত, উদ্বাস্তু; এই তোমার মানব পরিচয়
বৃষ্টিতে ভিজেছে গাছ
এই গাছ বৃষ্টিতে ভিজেছে, আহা গন্ধ ধুয়ে যাবে কোথায় বর্ষার ছাতা, রেনকোট, সিল্কের পাঞ্জাবি, গাছের রয়েছে মায়া, গাছের রয়েছে ঘরবাড়ি গাছের ভিতরে আমি গাছের ক্রন্দনধ্বনি শুনি গাছেরও সঙ্কট বাড়ে দ্রব্যমূল্য জলের সংসারে অন্তহীনভাবে গাছ আছে মগ্ন পরার্থে সেবায় গাছের শরীরে সেই আলো ঝরে, লাবণ্য যে ঝরে এই সেবাপরায়ণ বৃক্ষ পেয়েছে কি আকাশের চিঠি পেয়েছে মেঘের […]
নিরাশ্রয় পাচঁটি আঙুল
নিরাশ্রয় পাচঁটি আঙুল তুমি নির্দ্বিধায় অলংকার করে নাও, এ আঙুল ছলনা জানে না। একবার তোমার নোলক, দুল, হাতে চুড়ি কটিদেশে বিছা করে অলংকৃত হতে দিলে বুঝবে হেলেন, এ আঙুল সহজে বাজে না। একদিন একটি বেহালা নিজেকে বাজাবে বলে আমার আঙুলে এসে দেখেছিলো তার বিষাদের চেয়ে বিশাল বিস্তৃতি, আমি তাকে চলে যেতে বলিনি তবুও ফিরে গিয়েছিলো […]


