তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।।
চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?।
জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে
দেখিয়াই সে যে সুখী।।
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ।।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
Related Articles
জীবনের হিসাব
বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে মাঝিরে কন , “বলতে পারিস্ সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?” বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল্ফেলিয়ে হাসে। বাবু বলেন, “সারা জনম মরলিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!” খানিক বাদে কহেন বাবু,”বলত দেখি ভেবে নদীর ধারা কেম্নে আসে পাহাড় হতে নেবে? বল্ত […]
রিপোর্ট ১৯৭১
প্রাচ্যের গানের মতো শোকাহত, কম্পিত, চঞ্চল বেগবতী তটিনীর মতো স্নিগ্ধ, মনোরম আমাদের নারীদের কথা বলি, শোনো। এ-সব রহস্যময়ী রমণীরা পুরুষের কণ্ঠস্বর শুনে বৃক্ষের আড়ালে স’রে যায়- বেড়ার ফোঁকড় দিয়ে নিজের রন্ধনে তৃপ্ত অতিথির প্রসন্ন ভোজন দেখে শুধু মুখ টিপে হাসে। প্রথম পোয়াতী লজ্জায় অনন্ত হ’য়ে কোঁচরে ভরেন অনুজের সংগৃহীত কাঁচা আম, পেয়ারা, চালিতা- সূর্য্যকেও পর্দা […]
হেমন্তের আলোর ভিতর
তোমার হাতে তোমার নতুন নামটা দিতে চাই আমার গিফট তুমি হাসতে হাসতে বলেছ : আমার গিফট আমাকে দাও আমার গিফট তোমার আঙ্গুলে আংটির মতো জ্বলজ্বল করে হেমন্তের আলো চারপাশে নরম মদির মায়াবী আমরা হাসতে হাসতে অনেকদূর চলে যাই হেমন্তের আলোর ভিতর, আমার ভিতর তুমি খুঁজে পাও হেমন্ত শেষের উজ্জ্বলতা।

