না
জমি কেনা হয়নি
না
বাড়িও তৈরি হয়নি
হ্যাঁ
আলো জ্বলে
হ্যাঁ
জলও আসে
আর হ্যাঁ
চড়াই পাখিরা আসে
আরও হ্যাঁ
প্রজাপতিরা আসে
ফড়িংরাও আসে
তারা জানলা পেরিয়ে
রান্নাঘরে যায়
সেখানে থেকে শোবার ঘর
সেখান থেকে বেরোলেই
শুরু
না
জমি কেনা হয়নি
পয়সাই ছিল না
নবারুন ভট্টাচার্য
জন্ম : ১৯৪৮-এ, বহরমপুরে | বিজন ভট্টাচার্য ও মহাশ্বেতা দেবীর একমাত্র সন্তান নবারুন ভট্টাচার্য | পড়াশোনা করেছেন কলকতার বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে এবং আশুতোষ কলেজে প্রথমে ভূতত্ত্ব নিয়ে ও পরে সিটি কলেজে ইংরেজী নিয়ে | ১৯৭৩-এ বিদেশি সংস্থায় যোগদান করে ১৯৯১ পর্যন্ত সেখানে চাকরি করেন | কিছুদিন বিষ্ণু দে-র 'সাহিত্যপত্র' সম্পাদনা করেন এবং ২০০৩ থেকে চালাচ্ছেন 'ভাষাবন্ধন' পত্রিকাটি | এর আগে দীর্ঘদিন 'নবান্ন' নাট্যগোষ্ঠীর পরিচালনা করেছেন | ১৯৬৮-তে 'পরিচয়' পত্রিকায় প্রকাশিত তার প্রথম ছোটগল্প 'ভাসান' | প্রথম কবিতার বই 'এই মৃত্যু উপত্যকা আমার দেশ না' ১৯৭২ এবং প্রথম উপন্যাস 'হারবার্ট' (পত্রিকায়প্রকাশ: ১৯৯২)| প্রথম উপন্যাস 'হারবার্ট' এর জন্য নবারুন নরসিংহ দাস (১৯৯৪), বঙ্কিম(১৯৯৬) ও সাহিত্য আকাদেমি(১৯৯৭) পুরুস্কার পেয়েছেন |
Related Articles
ওটা কিছু নয়
এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব ? পাচ্ছো না ? একটু দাঁড়াও আমি তৈরী হয়ে নিই । এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব ? পাচ্ছো না ? তেমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার । ওটা নয়, ওটা চুল । এই হলো আমার আঙ্গুল, এইবার স্পর্শ করো,–না, না, না, -ওটা নয়, ওটা কন্ঠনালী, গরলবিশ্বাসী […]
ফিরলিনারে খোকা
আশায় ছিলাম আসবি খোকা আসলিনারে ফিরে তোর জন্য যে ব্যথায় আমার বুকটা গেছে ভরে, আর কতকাল থাকব খোকা পথ পানে চেয়ে আসবিনারে ফিরে খোকা মা ডাকটি নিয়ে। তোর জন্য যে তোর বাবা চাওয়ার পালা শেষ আমায় রেখে চলে গেছে দূর ওপারের দেশ তোর জন্য আর তাকিয়ে থাকতে পারছিনারে খোকা। মনে হচ্ছে জীবনটা আমায় দায়ে দিবে […]
