দেরি হল,
তোমারো কিছুটা দেরি হলো,
আমারো কিছুটা দেরি হলো,
তা হোক, তুমি তো জানো
এর চেয়ে আরো ছাড়াছাড়ি,
এর চেয়ে আরো দেরি মানুষের হয়।
অতএব যদি পারো,
একবার শেষবার এসো।
হাত ধরাধরি করে এসো গান গাই,
বসি ওই দীঘির সিঁড়িতে।
এসো স্বপ্ন, রাজহাঁস, বকুলের মালা
এতদিন পরে,
একবার শেষবার এসো।
Related Articles
নির্ধুত
প্রতিদিন অন্তত একবার গুম করা হয় আততায়ী আঘাতের পচন ধরা ছুরি, ক্ষত-বিক্ষত করে নেয় নিহত শরীর; তবু কেউ কেউ জেগে ওঠে সব ভুলে, তবু বলে না, ভালোবাসি ।। তার চোখ ভেজা থাকে উৎকণ্ঠার শ্রাবণে কিছু কিছু ভুল, ক্ষণিকের আড়ালে; প্রতিদিন খুন হয়, গুম হয় ক্রন্দনের তীব্র হাহাকার বোঝাবে কাকে ? রক্তের প্রাচুর্যে যার […]
তোমার দু’চোখ শুধু জেগে থাকে
তোমার দু’চোখ শুধু জেগে থাকে, অন্য কিছু নয়— নিভে গেছে সকল প্রদীপ, সভ্যতার সূর্যাস্তের পর চারদিক বড়বেশি শুনশান—উড়ে গেছে ‘মূল্যবোধ’-নাম্নী সংরক্ষিত গ্রন্থের সকল পাতা— পৃথিবীর মূল্যবান গ্রন্থগুলি সফেদ কাগজ ছাড়া আর কিছু নয়—বন্ধুত্বের সর্বশেষ রজ্জু ছিন্নভিন্ন, বিশ্বস্ত ব্যাংকের ভল্ট থেকে সঙ্গোপনে উধাও হয়েছে শেষ সোনাদানা, কংক্রিটের শক্ত বাড়িগুলি লন্ডভন্ড, মুখ থুবড়ে প’ড়ে আছে সব পথের […]
নির্ঝরের স্বপ্নভঙ্গ
আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান! না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বারি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি […]

