– ‘সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে?’
বিনা চেষ্টায় মরে যাব একেবারে
— ‘সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান?’
বৃষ্টিতে, আমি বৃষ্টিতে খানখান
— ‘সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি?’
পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি
— ‘উড়বে?– আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা?’
পড়তে পড়তে ধরে নেব ওর শাখা
— ‘যদি শাখা থেকে নীচে ফেলে দেয় তোকে?’
কী আর করব? জড়িয়ে ধরব ওকেই
বলো কী বলব, আদালত, কিছু বলবে কি এরপরও?
— ‘যাও, আজীবন অশান্তি ভোগ করো!’
Related Articles
আমি কবি নই
অনেক যুগ কবিতা লিখিনা ফ্যাকাসে হয়ে যাচ্ছে কালির দোয়াত, কাগজের পাতা সন্ধিকাল পেড়িয়ে হুট করেই বুড়িয়ে গেছে গতরাত; তবু কবিতা লিখতে পারিনি বহুকাল ওরা এখন আর আসে না, একঘেয়ে কবিতা সাজাতে সাজাতে ওরা ক্লান্ত, আমি ছন্দ-প্রতিবন্ধী ।। কী দোষ আমার ? পুরোটা জীবন যে হাতে তুলে নিয়েছি কলম সেই হাত যখন তুলে নেয় অস্ত্র, […]
একটি পে-স্কেলের জন্য অপেক্ষা
অনেকে অনেক কিছুর জন্য অপেক্ষা করে, কেবলই অপেক্ষা, আমি অর্থমন্ত্রীর একটি পে-স্কেলের জন্য অপেক্ষা করছি। যে বেতন পাই তা দিয়ে শাহবাগ ক্রসিং থেকে ফুল কেনা যায় না, আমার ভীষণ ইচ্ছে নতুন পে-স্কেল চালু হলে সবার আগে আমি তোমার জন্য শিশিরধোয়া একগুচ্ছ গোলাপ কিনবো, বেইলি রোডের বুটিক-শপে একটা থ্রি-পিস দেখেছিলাম একবার, নীল জমিনের ওপর ধবল মেঘের […]
শুভরাত্রি লেখা মেঘ
প্রেমিকাকে অনুনয় করেছিলে, মৃত্যুর এক বছর আগে একফালি কাগজে শুধু ‘শুভরাত্রি’ লিখে যেন সে পাঠায়, তুমি বালিশের নীচে নিয়ে শোবে । এখন রাত্রির দিকে তাকালেই দেখি তোমার ফুসফুস থেকে জলন্ত কয়লারা বার হয়ে আকাশে আকাশে জ্বলছে! জোছনারা ঠিকরে পড়ছে সকল গাছের পাতা থেকে শুধু ‘শুভরাত্রি’ লেখা এক খণ্ড মেঘ চাঁদের তলায় এসে থেমে গেলো । […]

